ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী     
৪৯৯

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।তিনি আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘সাক্ষাতকালে দুই নেতার মধ্যে আগামী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে  এই নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় মশিউর রহমান রাঙ্গা এমপি, রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ, তার মুখপাত্র কাজী মামুনুর রশীদ এবং সাদের স্ত্রী উপস্থিত ছিলেন।





মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত