জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন
বিএনপি যেকোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।’
০৬:৫৫ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে দেশের সব তপসিলি ব্যাংক বন্ধ থাকবে।বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
০৯:৩১ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার
অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া ব্যক্তিশ্রেণির সব করদাতাদের জন্য আগামীকাল সোমবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে চার ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।
০৭:৩৩ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার
নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসবেন, আমাদের পথ দেখাবেন :
বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তার আগে দেশের সবাই অপেক্ষা করে আছেন তারেক রহমানের ফেরার জন্য। তাই নয় কি, আমরা সবাই এটাই চাই। তারেক রহমান দেশে আসবেন, নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।’
০৬:২৪ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার
প্রথাগত ছাত্ররাজনীতি বাদ দিতে হবে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘প্রথাগত ছাত্ররাজনীতি বাদ দিতে হবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কথা বলার রাজনীতি নয়, জনগণের মানোন্নয়নের রাজনীতি করতে হবে। যোগ্য নেতৃত্বই পারে দেশ গড়তে।শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
০৬:০৯ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার
ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৩ আগস্ট) ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে।
০৮:৩৬ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই : আমীর খসরু
সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদে করতে হবে। এর বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
০৬:৫৭ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
জামায়াত আমিরের হার্টে সফল অস্ত্রোপচার
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। আজ শনিবার সকাল সাতটায় তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
০৬:৪৯ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ
আগামীকাল রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। আজ শনিবার (২ আগস্ট) একটি বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করে ছাত্রদল।
০৬:৪০ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
বিদেশ থেকে কিছু আঁতেল রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়
বিদেশ থেকে কিছু আঁতেল এসে দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিশ্বে অনির্বাচিত কারো দ্বারা সংবিধান সংশোধনের নজির নেই।’
০৬:২১ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
ধানমন্ডিতে সড়কে পড়ল বিরাট গাছ, এক চালক গুরুতর আহত
রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর সড়কে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে সড়কে থাকা চারটি গাড়ির ওপর পড়েছে। এতে একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচারিত রিকশা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
০৭:৫১ পিএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
১৫ শতাংশ শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা : আসিফ
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশি পণ্যের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যা অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা।
০৭:২৬ পিএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
নেতা-কর্মীদের মতের মূল্য না দিলেও জি এম কাদের স্ত্রীর মতামত
আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বাংলাদেশে অধিকাংশ দলের নেতারাই দেশের গণতন্ত্রের কথা বলেন। কিন্তু নিজ দলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের তার উদাহরণ। তিনি সারাক্ষণ মুখে গণতন্ত্রের কথা বলেন,
০৬:৩৩ পিএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা :তারেক রহমান
জুলাই অভ্যুত্থানে আসা সুযোগকে কাজে লাগিয়ে একজন মায়ের চোখে দেখা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
০৫:৪১ পিএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
সংস্কারের ৮২৬ সুপারিশের মধ্যে ৫১টিতে ভিন্ন মত বিএনপির :
জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ সংস্কার সুপারিশে একমত জানিয়েছে বিএনপি। ঐকমত্য কমিশনের ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টি বাদে বাকি বিষয়গুলোতে দলটির কোনো দ্বিমত নেই।
০৫:২৩ পিএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
বর্তমান শাসকগোষ্ঠী জনগণ ও ব্যবসায়ীদের জন্য নয় : আমীর খসরু
বর্তমান শাসকগোষ্ঠী দেশের জনগণ ও ব্যবসায়ীদের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রশাসন ও অর্থনীতিকে জিম্মি করে রেখেছে বর্তমান শাসকগোষ্ঠী। এই দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
০৭:৫৮ পিএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
এখন বিএনপির নির্বাচন দাবির যৌক্তিকতা প্রমাণ হচ্ছে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত বছরের ৭ আগস্ট সমাবেশ থেকে তিন-মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম, তখন সমালোচনা করা হয়েছিল। কিন্তু এখন বিএনপির নির্বাচন দাবির যৌক্তিকতা প্রমাণ হচ্ছে।
০৬:০৫ পিএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
৩৯ আসনের সীমানায় পরিবর্তন, খসড়া চূড়ান্ত
সারা দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে আবেদন করা যাবে।
০৯:২১ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
০৬:৪৮ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে :
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
০৬:৩২ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু
জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
০৬:১৯ পিএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
রাউজানে বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-আগুন
চট্টগ্রামের রাউজানে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ছত্তারঘাট এলাকায় এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
০৯:৩৭ পিএম, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১২৭৮ জন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরো ৭৭৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৯৯ জন।
০৮:৩৭ পিএম, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার
বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেবে : ফখরুল
বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি। ক্ষমতায় গেলে বিএনপি শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেবে।
০৮:২১ পিএম, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার




















































































