তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সাথে কোনো আলোচনা নয় :
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান মোতাবেক। বিএনপি যদি এই দাবি মেনে নিয়ে নির্বাচনে অংশ নেয় তবে তাদের সঙ্গে সংলাপ হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উচ্চ আদালত বাতিল করেছে, তাই এটা নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।’
০৭:৪৮ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
মার্কিন কর্মকর্তাদের আগমন দু’দেশের ঘনিষ্ঠতর সর্ম্পকের বার্তাবাহী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মার্কিন কর্মকর্তাদের আগমন তাদের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার বার্তাই বহন করে। এই আগমনকে আমরা স্বাগত জানাই।’
০৭:৩৬ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচনী অঙ্গনে সংঘাতের চক্রান্ত করছে :
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিসহ তাদের সমমনা দলগুলো ক্রমশ নির্বাচনী অঙ্গনকে সংঘাতময় করে তোলার চক্রান্ত করছে। তারা ব্যস্ত গুজব ও ষড়যন্ত্র নিয়ে।
আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় তিনি এ কথা বলেন।
০৭:২৯ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
দেশে-বিদেশে মানুষের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীর প্রশংসা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সবসময় দেশে ও বিদেশে মানুষের পাশে দাঁড়ায়।
০৭:০৯ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
কক্সবাজারে অনাথ শিশুদের আর্থিক সহযোগিতা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি কক্সবাজার জেলার রামু উপজেলার রাংকূট বনাশ্রম সংলগ্ন জগৎ জ্যোতি শিশু সদনে অনাথ শিশুদের আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। মন্ত্রী আজ মঙ্গলবার সকালে জগৎ জ্যোতি শিশু সদন পরিদর্শনে গিয়ে নিজ তহবিল হতে অনাথ শিশুদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।
১০:০২ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে :
জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বলেছেন, সামাজিক বিভিন্ন সূচকে প্রশংসনীয় অগ্রগতি লাভ করায় বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে।
০৭:০৯ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
গত অর্থবছরে ৫৫৫৬ কোটি ডলারের রেকর্ড পরিমাণ রপ্তানি আয়
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক দুর্বল আর্থিক পরিস্থিতির মধ্যেও ২০২২-২৩ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ ৫ হাজার ৫৫৬ কোটি ডলারের রপ্তানি আয় এসেছে। মূলত পোশাক রপ্তানির উপর ভর করে দেশের ইতিহাসে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জিত হয়েছে গতবছর, যা এর আগের বছরের (২০২১-২২) তুলনায় ৬ দশমিক ৬৭ শতাংশ বেশি।
০৬:৪১ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তারে বদ্ধ পরিকর
রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে একমাত্র টেস্ট জয়ের পর তারকা স্পিনার রশিদ খানের প্রত্যার্তনে শক্তিশালী হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়াডে সিরিজও নিজেদের আধিপত্য বিস্তারের অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আগামীকাল (বুধবার) সিরিজের উদ্বোধনী ম্যাচে জয়ী হয়ে শুরুতেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা দুইটায় সিরিজের সব ম্যাচই অনুষ্ঠি হবে এ ভেন্যুতে।
০৬:৩৪ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
বিএনপি ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্র বিরোধী ও ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল।
০৬:১৪ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
জনগণ থেকে বিচ্ছিন্ন না করে ভিভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা
জনগণ থেকে বিচ্ছিন্ন করে নয় বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পিজিআরকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
০৬:০৯ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব অঙ্গনে তুলে ধরতে কাজ করছে সরকার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব পরিমন্ডলে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেবে। পাশাপাশি নতুন প্রজন্মের চিন্তাধারার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সংস্কৃতির বিকাশে জোরালো উদ্যোগ নেবে যাতে, এই নতুন প্রজন্ম তাদের সংস্কৃতির স্বাতন্ত্র্য ভুলে না যায়।
০৬:০১ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
রাজশাহী ও সিলেট সিটির দুই মেয়রকে শপথ করান প্রধানমন্ত্রী
নবনির্বাচিত দুই সিটি কর্পোরেশনের মেয়র রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরী আজ শপথ নিয়েছেন।
০৭:২৯ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সাথে সংলাপের প্রশ্নই ওঠে না :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সাথে সংলাপের প্রশ্নই ওঠে না।
০৭:১৮ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করতে দল-মত নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
০৭:১১ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
সিটি করপোরেশন নির্বাচন সরকারের নিরপেক্ষতা প্রমাণ করেছে :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচনগুলো প্রমাণ করেছে যে তার বর্তমান সরকারের অধীনে নির্বাচন গ্রহনযোগ্য ও সুষ্ঠু হতে পারে, যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিতে পারে। তিনি বলেন, "একের পর এক সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দেশে গণতন্ত্র অব্যাহত থাকার কারণে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিচ্ছে। আমরা প্রমাণ করেছি, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে।" প্রধানমন্ত্রী তার কার্যালয়ের শাপলা হলে দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র রাজশাহীর এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথবাক্য পাঠ করানোর সময় একথা বলেন।
০৭:০২ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
ফিফা বিশ্বকাপ-২০২২ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
০৫:৪০ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
নির্বাচন হবে সংবিধান অনুযায়ী : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারো প্রেসক্রিপশনে নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী।
০৮:৪৮ পিএম, ২ জুলাই ২০২৩ রোববার
টুঙ্গিপাড়াবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে আজ টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রী ও তাদের স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন।
০৮:০৮ পিএম, ২ জুলাই ২০২৩ রোববার
মদিনা মুনাওয়ারায় নবী করীম (সা.) এর রওজা মোবারক জিয়ারত রাষ্ট্রপতির
হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনায় গিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।
০৭:৫৮ পিএম, ২ জুলাই ২০২৩ রোববার
আমার লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বলেছেন, তাঁর লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা। ঈদুল আজহা উপলক্ষে টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি সূচনা বক্তব্যে বলেন, ‘আমার লক্ষ্য বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।’
০৭:৪৮ পিএম, ২ জুলাই ২০২৩ রোববার
ব্রিকস বিরোধিতাই প্রমাণ করে বিএনপি দেশের উন্নয়ন চায়না :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শীর্ষ উদীয়মান অর্থনীতির দেশগুলোর 'ব্রিকস' জোটে বাংলাদেশের যোগদানের বিরোধিতা করে বিএনপি প্রমাণ করেছে যে তারা দেশের উন্নয়ন-অগ্রগতিরও বিরোধী। তিনি বলেন, বিএনপি মহাসচিব এই শুভ উদ্যোগকে যেভাবে সুবিধাবাদী পদক্ষেপ বলেছেন, তা অত্যন্ত নিন্দনীয়।
মন্ত্রী আজ দুপুরে বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজী পুকুর লেনে নিজ বাসভবনে স্থানীয় সুধীজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
০৭:০৮ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার
মুজিবনগর সরকারের আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে : ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, মুজিবনগর সরকারের আদর্শ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে।
০৭:০১ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার
বিদেশী প্রভুদের তুষ্ট করতে আওয়ামী লীগ রাজনীতি করে না :
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মতো বিদেশী প্রভুদের তুষ্ট করার জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা রাজনীতি করেন না।
০৬:৫৫ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার
কোটালীপাড়াবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
০৬:৫১ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার




















































































