কোটালীপাড়াবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
০৬:৫১ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
০৬:৪৪ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার
আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ আগামী নির্বাচনে তাঁর দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’য় ভোট চেয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, এ দেশের অর্থনৈতিক মুক্তি, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশবাসীর জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছে। তাই আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’-কে ভোট দিন।
০৬:২৬ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার
বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি শিষ্টাচারের সকল সীমা
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে।
০৮:৪৫ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহ সৌদি
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বলেছেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা প্রদানে আগ্রহী সৌদি আরব।
০৮:০৮ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার
প্রধানমন্ত্রী দুই দিনের সফরে আগামীকাল গোপালগঞ্জ যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দুই দিনের সফরে তাঁর নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাবেন।
সকালে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হবেন।
০৭:০৭ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার
‘মস্কো বা মিনস্কের যেকোন হুমকি মোকাবেলায় ন্যাটো প্রস্তুত : ন্যটো
ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ মঙ্গলবার বলেছেন, ন্যাটো জোট ‘মস্কো বা মিনস্কের’ যেকোন হুমকির বিরুদ্ধে নিজেকে রক্ষায় প্রস্তুত রয়েছে। ওয়াগনারের বিদ্রোহী নেতা ইয়েভজেনি প্রিগোজিনের নির্বাসিত জীবনকে বেলারুশ স্বাগত জানানোর পর তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।
১০:১৬ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান কে সজিব ওয়াজেদ জয়ের ঈদ শুভেচ্ছা
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
০৯:৫৮ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশরক্ষার জন্য ঈদে তথ্যমন্ত্রীর
পবিত্র ঈদ-উল-আযহার দিনে দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে দেশ রক্ষা পাওয়ার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
০৭:৫৪ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ওবায়দুল কাদেরের
পবিত্র ঈদুল আযহা উপলক্ষেদেশবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৭:৩৯ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ঈদকে আনন্দময় করতে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
০৭:২৮ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যান্য বিশেষ দিবসের মতো প্রধানমন্ত্রী আজ গজনভী রোডস্থ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১)
০৭:০৪ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
রাষ্ট্রপতির হজের নানা আনুষ্ঠানিকতা পালন
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ১০ জিলহজ মুজদালিফায় ফজরের নামাজ আদায় করার পর হজের নানা আনুষ্ঠানিকতা পালন করে আজ বুধবার সৌদি আরবের মিনায় অবস্থান করছেন।
০৬:৫৩ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে
যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
০৬:৪৩ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ডা.স্বপ্নীল
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
০৩:০৪ এএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে
০৮:২৫ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার
জাতীয় ঈদগায় ঈদের প্রধান জামাত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
০৬:৫১ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হয়েছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হয়েছে।
০৬:১৫ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার
ঈদুল আজহার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে কাজ করার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। আগামীকাল ঈদুল আজহার উৎসব উদযাপিত হবে।
০৫:৪২ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার
ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স দ্রুত বাড়ছে
পবিত্র ঈদ উৎসবের আগে দেশের রেমিট্যান্স প্রবাহ দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা জুনের ২৩ দিনে ১.৭৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদেশ থেকে অর্থ প্রেরনকারীরা মে মাসে ১.৬৯ বিলিয়ন ডলার এবং এপ্রিলে ১.৬৮ বিলিয়ন ডলার পাঠিয়েছে।
০৮:৫৮ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার
শান্তিরক্ষী বাহিনী নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান
জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বানকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
০৭:০৬ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার
সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে :
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি যতই রূপরেখা দিক না কেন, সংবিধান অনুযায়ীই দেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না।
আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
০৬:৩৪ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার
বিএনপি দেশ ও জনগণের কল্যাণ চিন্তা করে না : ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেওয়া বিএনপি দেশ ও জনগণের কল্যাণ-চিন্তা কখনো করে না।
০৬:০৬ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু
সৌদি আরবে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় সম্মিলন পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে বাংলাদেশের হজ যাত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ হজযাত্রী পবিত্র হজব্রত পালন করছেন। এ বছর বাংলাদেশের ১ লাখ ২২ হাজার ৮শ’৮৪ হজ যাত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ হজযাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশে ইতোমধ্যে সৌদি আরবে নিজ নিজ অবস্থান থেকে হজের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন বলে আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়।
০৬:০১ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার




















































































