ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন     

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৬ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন। এদের মধ্যে ঢাকায় ৫১৬ জন এবং ঢাকার বাইরে ৩২০ জন ভর্তি হয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
 

০৮:১১ পিএম, ৯ জুলাই ২০২৩ রোববার

প্রধানমন্ত্রীর ৩৮ জনকে মাস্টার্স ও ১০ জনকে পিএইচডি ফেলোশিপ প্রদান

বিভিন্ন ৪৮ জন উচ্চ শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রধানমন্ত্রীর ফেলোশিপ (পিএমএফ) পেয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রী অর্জনের জন্যে ৩৮ জনকে মাস্টার্স ও ১০ জনকে পিএইচডি পিএমএফ প্রদান করেছেন।   

০৭:০৮ পিএম, ৯ জুলাই ২০২৩ রোববার

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেয়া জনগণের শক্তিকে

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামাত বারবার বিদেশিদের কাছে ধর্ণা দেয়। এর অর্থ জনগণ ও জনগণের শক্তিকে অবমূল্যায়ন করা, জনগণকে তোয়াক্কা না করা। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে অনুনয়-বিনয় করা দেশবিরোধী অপতৎপরতা। 

০৭:০২ পিএম, ৯ জুলাই ২০২৩ রোববার

ইসরাইলের গোয়েন্দা সংস্থার সাথে বিএনপির আঁতাত রয়েছে:ওবায়দুল কাদের

ইসরাইল ও তার গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
 

০৬:৫৬ পিএম, ৯ জুলাই ২০২৩ রোববার

দেশের উন্নয়ন জোরদারে নিজস্ব বুদ্ধিমত্তা প্রয়োগ করুন :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ফেলোশিপের (পিএমএফ) ফেলোসহ উচ্চশিক্ষার্থীদের দেশের ব্যাপক উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়নের জন্যে দেশি ও বিদেশী শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানের সঙ্গে নিজস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনা প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
 

০৬:৪৯ পিএম, ৯ জুলাই ২০২৩ রোববার

গোপনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি :

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন ,  বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না মুখে এমন কথা বললেও গোপনে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে । 
 

০৮:৫৪ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু ১১ জুলাই

ভারতের সঙ্গে মার্কিন ডলারে লেনদেনের বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি রুপিতে লেনদেন শুরু হচ্ছে আগামী ১১ জুলাই। এ বিষয়ে দুই দেশের প্রাথমিক প্রস্তুতি শেষ। তবে রুপিতে যে পরিমাণ রপ্তানি আয় হবে; শুধু সমপরিমাণ আমদানি দায় মেটাতে ভারতীয় এ মুদ্রা খরচ করা যাবে। কোনো ব্যাংক বা ব্যবসায়ী ডলার কিংবা অন্য কোনো বৈদেশিক মুদ্রা দিয়ে রুপি কিনে আমদানি দায় নিষ্পত্তি করতে পারবে না। 

০৮:৪৪ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত-সমৃদ্ধ দেশ গঠন করতে হলে নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে।

০৮:৩১ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

আমরা চীনের ‘লেজুড়’ নই :আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ কোনো দেশের লেজুড় নয় এবং চীনের দিকে কখনো ঝুঁকেও পড়েনি, কারণ, ঢাকা একটি ‘ভারসাম্যপূর্ণ ও স্বাধীন’ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলে।
 

০৮:২৪ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামীকাল : মানতে হবে পাঁচ নির্দেশনা

আগামীকাল রোববার থেকে সরকারি পাঁচ নির্দেশনা মেনে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। বৃহস্পতিবার (৬ জুলাই) অধিদপ্তর থেকে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

০৬:৫৩ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

কিছু মহল নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেয়ার চেষ্টা করছে : মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কিছু স্বার্থান্বেষী মহল দেশের ‘নির্বাচন প্রক্রিয়ায়’ বাধা সৃষ্টি করছে।আজ এখানে ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ যোগ দিয়ে তিনি বলেন, ‘আমরা আভাস পেয়েছি যে-কেউ কেউ নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে।’

০৬:৪৭ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের

রাজধানী ঢাকার যানজট কমাতে চলতি বছরের সেপ্টেম্বরেই চালু হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধন করবেন।

০৫:৫২ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে সম্ভব নয়: তামিম

আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। সেই ঘোষণার একদিনের মধ্যেই আবার সিদ্ধান্ত পাল্টালেন তিনি। আজ (শুক্রবার) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এই ব্যাটার। সেখান থেকে বেরিয়ে জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। কারণ তার পক্ষে প্রধানমন্ত্রীকে না বলা সম্ভব নয়।
 

০৯:১৭ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

অক্টোবরে প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন

আগামী অক্টোবর মাসের শেষ প্রান্তে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
আজ বিকেলে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক ট্রেন চলাচল উপলক্ষে আগারগাঁও স্টেশনে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

০৮:৩৪ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগু

জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে পাঁচজন রোহিঙ্গা নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ এ ঘটনা ঘটে।

০৭:৩১ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

এশিয়া অলিম্পিক কাউন্সিলের সভায় যোগ দিতে সেনাপ্রধানের থাইল্যান্ডে

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ শুক্রবার সরকারি সফরে থাইল্যান্ড গেছেন।সফরকালে আগামীকাল ৮ জুলাই তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) ৪২তম সাধারণ সভায় যোগ দেবেন।

০৬:৪৫ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

আগারগাঁও-মতিঝিল পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরু আজ

আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বহুল প্রতীক্ষিত পরীক্ষামূলক চলাচল শুরু হবে ।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গতকাল সন্ধ্যায় বাসসকে বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেল ৪টায় আগারগাঁও থেকে মেট্রোরেলের মেট্রোরেল পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করবেন।’ 

০৬:৩৮ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

বিএনপিকে তো সংলাপে ডাকা হয়নি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল সাহেবের সাম্প্রতিক বক্তব্যে মনে হচ্ছে, আমরা যেন তাদেরকে সংলাপের জন্য ডেকেছি। তাদেরকে তো সংলাপের জন্য ডাকা হয়নি।

০৬:২৭ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

ইইউ রাষ্ট্রদূতের পরামর্শ বিএনপির অপরাজনীতির ওপর চপেটাঘাত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নাশকতা-বিশৃঙ্খলা পরিহারের যে পরামর্শ দিয়েছেন তা বিএনপির অপরাজনীতির ওপর চপেটাঘাত।

০৮:৫৭ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

চলমান উন্নয়ন ধরে রাখতে গণতন্ত্র ও স্থিতিশীলতার ধারাবাহিকতার ওপর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্র ও স্থিতিশীলতার ধারাবাহিকতার বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

০৭:৪৪ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে তামিম

ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে  হঠাৎ করেই  আন্তর্জাতিক ক্রিকেট থেকে  অবসরের ঘোষণা  দিয়েছেন দেশের অন্যতম তারকা ব্যাটার এবং দেশের সর্বকালের সেরা ওপেনার হিসাবে বিবেচিত তামিম ইকবাল। 

০৫:৫২ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

বিএনপি নির্বাচনকে ভোটারশূন্য করার নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায়

বিএনপি নির্বাচনবিরোধী অবস্থান থেকে নির্বাচনকে ভোটারশূন্য করার নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

০৫:৩৭ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

জাতীয় সংসদ কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য একটি নতুন অফিস উদ্বোধন করেছেন।
তিনি জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করেন।পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

০৫:৩৩ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য :

সফররত ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন আরো অধিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের সাথে কাজ করার জন্য তার সরকারের দৃঢ় আকাঙ্খা পুর্নব্যক্ত করছেন।
 

০৯:১১ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার