ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     

গাজায় ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

ইসরায়েলি বাহিনী বিমান, স্থল এবং সমুদ্র থেকে ফিলিস্তিনি ছিটমহলে ভারী বোমাবর্ষণের কারণে গাজা উপত্যকায় ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘ এ কথা বলেছে।
 

০৬:১০ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার

মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপির প্রতি আহ্বান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃবৃন্দকে কা-জ্ঞানহীন মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
 

০৬:০৪ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার

নির্বাচনের আগে ষড়যন্ত্র নিয়ে চিন্তা করবেন না : প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশবাসী সবসময় তাঁর দলের পাশে আছে। তাই আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

০৫:৫৮ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার

গার্ল গাইডস এর কার্যক্রমকে তৃণমূল পর্যায় ছড়িয়ে দেয়ার আহ্বান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট সবাইকে স্কাউটিং এর কার্যক্রমকে তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

০৮:২১ পিএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

যুদ্ধের নামে ফিলিস্তিনিদের জিম্মি করা কখনো সমীচীন নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ সবসময়ই যুদ্ধ ও হত্যাকান্ডের বিপক্ষে এবং যুদ্ধের নামে ফিলিস্তিনের সাধারণ মানুষকে জিম্মি করা কখনো সমীচীন নয়। এটি যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনেরও পরিপন্থী। 

০৮:০৫ পিএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

বিএনপি-জামায়াতের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে বাঁচাতে ‘নৌকা’য় ভোট দিন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি-জামায়াতের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে বাঁচাতে এবং দেশ সেবার জন্য আরেকবার সুযোগ দিতে তাঁর দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’য় ভোট দিতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন ।
 

০৬:৪১ পিএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

দেশবাসীর ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেজন্য দেশবাসীর প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

০৬:০৬ পিএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

ঢাকা-ভাঙ্গা রেল সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু হয়ে ঢাকা ও যশোরের মধ্যে রেল যোগাযোগের ঢাকা-ভাঙ্গা অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
 

০৫:৫৩ পিএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

বিএনপি নির্বাচনে অংশ নেবে, বেগম জিয়াও দ্রুত সুস্থ হয়ে উঠবেন :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আশা করি বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বেগম জিয়াও দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

০৯:৩২ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার

সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা যায় না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা যায় না।

০৯:২১ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার

‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৩’র খসড়া

 সিটি করপোরেশনগুলোর নির্বাচন (ভোট) হবে মেয়াদ পূর্ণ হওয়ার আগের তিন মাসের (৯০ দিন) মধ্যে। এমন বিধান রেখে ‘স্থানীয় (সিটি করপোরেশন) (সংশোধন) আইনে’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমান আইন অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর। আর কোনো সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ছয় মাসের (১৮০ দিন) মধ্যে ভোটগ্রহণ করতে হয়। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। 
 

০৯:১৮ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার

প্রধানমন্ত্রী আগামীকাল ঢাকা-ভাঙ্গা রেল সার্ভিস উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন। সরকারি সূত্র একথা জানিয়েছে।

০৬:০৫ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার

অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক স্টেট মিনিস্টার ডায়না জান্স আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।

০৫:০২ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার

রাহুল-কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ২০০ রানের টার্গেটের জবাব দিতে নেমে ২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই খাদের মধ্যে পড়ে যায় ভারত। এমন ভয়ংকর পরিস্থিতিতে চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৬৫ রানের জুটি গড়ে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে ৬ উইকেটের দুর্দান্ত জয় এনে দিয়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কোহলি ৮৫ রানে আউট হলেও, ৯৭ রানে অপরাজিত থাকেন  ম্যাচ সেরা নির্বাচিত হওয়া রাহুল।

১১:৩২ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রোববার

আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি

সরবরাহ বাড়াতে এবং বাজারে স্থিতিশীলতা আনতে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী আজ রোববার জানান, নতুন করে ৫টি প্রতিষ্ঠানকে (প্রত্যেককে এক কোটি) ৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

০৮:৩৫ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রোববার

কেউ কোলে করে ক্ষমতায় বসাবে না’ বিএনপির এই উপলব্ধি ভালো :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে প্রমাণ হয়, এতোদিন পরে তাদের উপলব্ধি হয়েছে যে, কোলে করে কেউ ক্ষমতায় বসাবে না এবং যারাই নির্বাচনে বাধা দিবে তাদের সবার ক্ষেত্রে ভিসানীতি প্রযোজ্য হবে, সেটিও মির্জা ফখরুল সাহেব বা বিএনপি বুঝতে পেরে কর্মীদেরকে বলেছেন- আন্দোলন করতে হবে। তাদের এই উপলব্ধি ভালো।

০৮:২০ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রোববার

বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্র, সংবিধান ও নির্বাচন বিরোধী দল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী স্বৈরশাসক জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি ঐতিহ্যগত ও প্রাতিষ্ঠানিকভাবেই স্বাধীনতা,গণতন্ত্র, সংবিধান ও নির্বাচন বিরোধী একটি রাজনৈতিক দল।
 

০৮:১০ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রোববার

মিয়ানমারে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায় জাপান

জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী কোমুরা মাসাহিরো বলেছেন, তার দেশ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়।

০৫:৫৯ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রোববার

দেশের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করুন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন বিসিএস কর্মকর্তাদের ‘৪১ এর স্মার্ট বাংলাদেশ গড়ার মূল সৈনিক’ আখ্যায়িত করে দেশের অব্যাহত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের নির্দেশ দিয়েছেন ।

০৫:৫৩ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রোববার

শান্তির জনপদ রাঙ্গুনিয়ায় অশান্তির অপচেষ্টা হলে প্রতিহত করবো :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ তার নিজ নির্বাচনী এলাকা সম্পর্কে বলেছেন, রাঙ্গুনিয়া একটি শান্তির জনপদ। এখানে কেউ কখনো অশান্তি সৃষ্টি করতে পারেনি। কেউ অপচেষ্টা চালালেও সাথে সাথে দমন করা হয়েছে। ভবিষ্যতেও এখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। আজ শনিবার ঢাকা থেকে ভার্চ্যুয়াল উপায়ে সংযুক্ত হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

০৯:০৩ পিএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার

দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব ও ব্যর্থ দল বিএনপির মুখে প্রবল আন্দোলন:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব ও ব্যর্থ রাজনৈতিক দল বিএনপির মুখে প্রবল আন্দোলনের কথা মানায় না।

০৮:৫২ পিএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার

আফগানিস্তানের বিপক্ষে প্রথম জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

০৮:৪০ পিএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার

ভবিষ্যতে বাংলাদেশ হবে আন্তর্জাতিক এভিয়েশন হাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধনকালে বলেছেন, বাংলাদেশ ভবিষ্যতে আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব হবে। 

০৮:২৫ পিএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনালের উদ্বোধন করেছেন। এই টার্মিনাল বিশ্বমানের যাত্রীসেবা এবং নিরাপত্তা প্রদানের লক্ষে দেশের বিমান চলাচল খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। 
তিনি আজ সকালে এইচএসআইএ’র ফলক উন্মোচন করে ‘স্বপ্নকে বাস্তবের সাথে সংযুক্ত করা’র শ্লোগানে নির্মিত নতুন মনোরম টার্মিনালের আংশিক উদ্বোধন করেন।

০৮:১৪ পিএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার