বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আকাশ পথে শৃঙ্খলা ও নিরাপত্তা বৃদ্ধি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় অন্যান্য পরিষেবার উন্নয়ন ও আধুনিকায়ন আকাশ পথে যাত্রী চলাচলের ক্ষেত্রে সুযোগসুবিধা, শৃঙ্খলা ও নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
১১:০৫ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
বিমানবন্দরে যাত্রীদেরকে উন্নত সুবিধা প্রদান করাই সরকারের মূল লক্ষ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবন্দরে চলাচলকারী যাত্রীদেরকে উন্নত ও আধুনিক যাত্রী সুবিধা প্রদান করাই সরকারের মূল লক্ষ্য। শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরই নয়, দেশের বিভিন্ন বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রানওয়ের শক্তি ও দৈর্ঘ্য বৃদ্ধি, আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ ও সম্প্রসারণের কাজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
১০:৪১ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
নির্বাচনকে বাধাগ্রস্ত করা বিদেশিরাও সমর্থন করে না : তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালালে দেশের মানুষ তা প্রতিহত করবে। একইভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া কখনো বিদেশিরাও সমর্থন করে না।
০৯:০৯ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
সফরকালে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ কেউ তোলেননি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাঁর সাম্প্রতিক সফরকালে কেউ তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ তোলেননি।
০৮:৫৫ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
স্যাংশনও দেবে নিরাপত্তাও চাইবে এ কেমন কথা:প্রধানমন্ত্রী
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একদিকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর স্যাংশন দেবে আরেকদিকে তাদের নিরাপত্তা চাইবে এটা কেমন কথা।
০৬:২০ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
আগামীকাল শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনালের উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে ‘স্বপ্নের সাথে বাস্তবতার সংযোগ’ শ্লোগান নিয়ে আগামীকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করবেন। বিমানচালক ও সংশ্লিষ্টরা এই উদ্দীপনাপূর্ণ মুহূর্তের জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন।
০৫:৫৮ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
বিএনপির আন্দোলনের হুমকি জনগণের কাছে উপহাসের বিষয়ে পরিণত হয়েছে:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হুমকি জনগণের কাছে উপহাসের বিষয়ে পরিণত হয়েছে।
০৫:৪৩ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পূর্ণ বিবরণ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশগ্রহণের জন্য আমি ১৭ সেপ্টেম্বর ২০২৩ নিউইয়র্কে যাই। সেখানে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করি। ২৩ হতে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ও ৩০ সেপ্টেম্বর হতে ৩ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্য সফর শেষে গত বুধবার দেশে ফিরেছি।
০৫:৩৮ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) ঢাকা ও মস্কোর মধ্যে সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক হয়ে থাকবে।
০৯:০২ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) স্মার্ট বাংলাদেশ গড়ার আরেকটি পদক্ষেপ।
০৭:৩০ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
আগামী ২২ অক্টোবর একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু
আগামী ২২ অক্টোবর রোববার বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের ৫ম অধিবেশন শুরু হবে।
০৬:২০ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
কবি আসাদ চৌধুরী আর নেই
বরেণ্য কবি আসাদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় কানাডার টরন্টোর আসোয়া শহরের লেকরিচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি।
০৬:১৩ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
পারমাণবিক জ্বালানি পেয়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে আজ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পরমাণুর শক্তি কাজে লাগানোর জন্য পারমাণবিক জ্বালানি গ্রহণ করেছে।
০৫:১২ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
কোচিং ব্যবসা পরিহার করতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের শিক্ষার মান উন্নয়নে সবাইকে কোচিং ব্যবসা পরিহারের নির্দেশ দিয়েছেন। তিনি শিক্ষার্থীদেরকে বিশ্বমানের আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলারও তাগিদ দেন।
০৪:৫৬ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।
০৪:৪৩ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
যুক্তরাজ্য সরকার বুধবার সতর্ক করে বলেছে, ইউক্রেনের বিভিন্ন বন্দরে
যুক্তরাজ্য সরকার বুধবার সতর্ক করে বলেছে, ইউক্রেনের বিভিন্ন বন্দরের কাছে সামুদ্রিক মাইন পুঁতে রেখে কৃষ্ণ সাগরে চলাচল করা বেসামরিক জাহাজ লক্ষ্য করে এসবের বিস্ফোরণ ঘটিয়ে কিয়েভের ঘাড়ে দোষ চাপাতে পারে।
খবর এএফপি’র।
০১:৪০ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত আছি। তারাও অশান্তি সৃষ্টিতে প্রস্তুত আছেন। তারা নির্বাচন ঠেকাতে প্রস্তুত, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে প্রস্তুত। অশান্তি সৃষ্টি করা হলে তাদের রুখে দিতে আমরা প্রস্তুত। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কারও স্বার্থের বশীভূত হয়ে নির্বাচন হবে না।’
০১:২৫ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে লন্ডন থেকে আজ ঢাকায় পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) আজ বেলা ১২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
০১:২১ পিএম, ৪ অক্টোবর ২০২৩ বুধবার
স্বদেশের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাঁর ১৬ দিনের সরকারি সফর শেষ করে আজ স্বদেশের উদ্দেশে রওনা হয়েছেন।
০২:২৪ এএম, ৪ অক্টোবর ২০২৩ বুধবার
নির্বাচনী ইশতেহারে কি কি বিষয় অন্তর্ভুক্ত হতে পারে :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে কি কি বিষয় অন্তর্ভুক্ত হতে পারে এ সম্পর্কে দেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে মতামত চেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
১১:৪৬ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
কেউ না আসলেও যথাসময়ে নির্বাচন হবে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হবে যথাসময়ে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভোট ছাড়া আর কিছু চায় না।
১০:৫৭ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
প্রবাসী বাংলাদেশীদের প্রতি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, “আমি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।” যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা লন্ডনে শেখ হাসিনার অবস্থানকালীন আবাসস্থলে তাঁর সঙ্গে দেখা করতে এলে তিনি এ আহ্বান জানান।
০৯:৪৫ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
ডিজিটাল কানেক্টিভিটি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ব্রডব্যান্ড সংযুক্তির বিস্তার বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।
০৮:৪৮ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
প্রধানমন্ত্রী আজ লন্ডন ত্যাগ করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে আজ ঢাকার উদ্দেশে রওনা হবেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) ৩ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।
০৮:২৯ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার




















































































