জাতিসংঘে ইসরাইল-হামাস যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া
চলমান সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করার সময় শুক্রবার গাজা উপত্যকা এবং ইসরাইলে ‘মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত।
০৫:৫১ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার
গাজায় স্থল অভিযান শুরু : পুতিনের হুশিয়ারি
ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ট্যাংকের সাহায্যে স্থল অভিযান শুরু করেছে। হামাস যোদ্ধাদের ‘নির্মূল’ করাই এই অভিযানের মূল লক্ষ্য। গতকাল শুক্রবার ইসরাইল সরকার গাজা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে যাওয়ার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। যদিও হামাস যোদ্ধারা গাজার লোকজনকে নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশ দিয়েছিল।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘গাজায় নিরীহ জনগণের ওপর ইসরাইলের স্থল অভিযানের পরিণতি হবে ভয়াবহ।’
০৫:৪২ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার
নির্বাচন এলেই সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার অপচেষ্টা চালায় :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আপামর বাঙালি সাম্প্রদায়িক নয়। সবাই মিলে মিশে একাকার। সেই কারণে এদেশে সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সেই অপশক্তি অবদমিত হয়েছে।
০৫:৩২ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার
আমরা বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, আমরা বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল ২টি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।
০২:০০ এএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার
‘মুজিব : একটি জাতির রূপকার’এর শিল্পী ও কলাকুশলীদের সম্মানে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ (মুজিব : দ্য মেকিং অব এ নেশন)- এর শিল্পী ও কলাকুশলীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন।
০১:২২ এএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার
বিএনপি’র আমও যাবে ছালাও যাবে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দাবী সম্পর্কে বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার তো মরে ভূত হয়ে গেছে। এ ভূত মাথা থেকে নামান। নয় তো এ ভূতে বিএনপি শেষ হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার এখন মরা লাশ। ঐ তত্ত্বাবধায়ক আর কোনোদিন চোখ মেলবে না। ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক বলতে বলতে সব শেষ। তাই বলছি, বিএনপি’র আমও যাবে, ছালাও যাবে। ’
০৯:৩১ পিএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার
পণ্য বা সেবার বাজার সম্প্রসারণে ‘মান’ এর গুরুত্ব সর্বাধিক :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পণ্য বা সেবার বাজার সম্প্রসারণে ‘মান’ এর গুরুত্ব সর্বাধিক।আগামীকাল ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৫৪তম ‘বিশ্ব মান দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।”
০৬:২৫ পিএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার
২৪ ঘণ্টার মধ্যে উত্তর গাজা খালি করতে ইসরাইলের আহ্বান
হামাসের হামলার প্রতিশোধ হিসেবে ব্যাপক বোমাবর্ষণের মধ্যে জাতিসংঘের ভয়াবহ ‘বিধ্বংসী’ পরিণতির সতর্কতা সত্ত্বেও ইসরায়েল গাজার ১১ লাখ মানুষকে অবিলম্বে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে।
০৬:১৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার
আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল খুলে দেয়ার প্রস্তুতি চলছে
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের প্রস্তুতি চলছে। নির্মাণ কাজ ইতোমধ্যে প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে।
০৬:০৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবায় আন্তর্জাতিক মান অনুসরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে সকলের জন্য নিরাপদ ও বাসযোগ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবার জন্য আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য। ডিজিটাল প্রযুক্তি এখানে প্রণিধানযোগ্য।
০৬:০৩ পিএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার
অবশেষে মুজিব বায়োপিকের জন্য সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান
আজ বাংলাদেশের ২০০ টিরও বেশি সিনেমা হলে একযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে তৈরি বায়োপিক শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মুক্তির মধ্য দিয়ে এ চলচ্চিত্রের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
০৫:৫২ পিএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১:৪২ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
‘মুজিব-একটি জাতির রূপকার’ সারাদেশে শুভমুক্তি পাচ্ছে আগামীকাল
বহু প্রতীক্ষিত ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে। আগামী ২৭ অক্টোবর সিনেমাটি ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
০৮:৩৫ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
বিএনপি-জামায়াত অপশক্তির হাত থেকে দেশরক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকুন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত চক্র বাংলাদেশকে পাকিস্তান কিম্বা আফগানিস্তানের পর্যায়ে নিয়ে যেতে চায়। তারা সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে দেশকে বিলুপ্ত করতে চায়, দেশকে বিদেশি বিশ্ববেনিয়াদের হাতে তুলে দিতে চায়।
০৮:২৮ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
শেখ হাসিনার অধীনে এদেশে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন হবে :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এদেশে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন হবে। তাঁর সরকারের নজিরবিহীন উন্নয়নের মতোই নির্বাচন হবে নজিরবিহীন শান্তিপূর্ণ।
তিনি বলেন, ‘নির্বাচন হবে বাংলাদেশে। বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকলে এই দেশে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। শান্তিপূর্ণ নির্বাচন হবে। এ দেশে নজিরবিহীন উন্নয়ন করেছেন শেখ হাসিনা। নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনাই করবেন। নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন হবেই।’
০৮:২১ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
ব্র্যান্ড বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চামড়ার জুতো ও চামড়াজাত পণ্য শিল্পের ব্যবসায়ীদের এ খাতের জন্য ‘চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের ঘোষণার পাশাপাশি ‘ব্র্যান্ড বাংলাদেশ’ গড়ে তোলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
০৭:৫৭ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
গাজায় ৩ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
জাতিসংঘ বলেছে, ফিলিস্তিনি ছিটমহলে ইসরাইলের ভারী বোমাবর্ষণ অব্যাহত থাকায় গাজা উপত্যকায় ৩ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
০৬:৪২ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
মুজিবের বায়োপিক বাংলাদেশের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’ শিরোনামের বহুল প্রতীক্ষিত বায়োপিক দেখে জাতি অনেক অজানা তথ্য ও ইতিহাসের নতুন অধ্যায় সম্পর্কে জানতে পারবে।
০৬:১৬ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এবং গণতন্ত্র অর্জন করেছি। আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে অঙ্গীকারাবদ্ধ।’যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)-এর ১২ সদস্যের প্রতিনিধিদল তাঁর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
১২:১৪ এএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর জানান যে প্রতিনিধিদলকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি আজ সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করে। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
১০:৫৭ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার
দেশের প্রবৃদ্ধি বৈশ্বিক গড়ের দ্বিগুণ হবে, আইএমএফের এ রিপোর্টে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বময় যখন অর্থনৈতিক মন্দা এবং প্রবৃদ্ধি নিচের দিকে যাচ্ছে, সেখানে বিশ্বের গড় প্রবৃদ্ধির চেয়ে আমাদের প্রবৃদ্ধি বেশি হবে, এটি আইএমএফের রিপোর্ট। এই রিপোর্টের পর মির্জা ফখরুল সাহেব কিম্বা বিএনপি নেতারা কি বলেন, এখন আমি অপেক্ষায় রয়েছি।
০৮:০৭ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার
সরকার সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে প্রস্তুত :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে প্রস্তুত।
০৮:০১ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার
হামাসের সাথে যুদ্ধে এক হাজারেরও বেশি ইসরাইলী নিহত
হামাসের সাথে যুদ্ধে এক হাজারেরও বেশি ইসরাইলী নিহত হয়েছে।ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)নিহতের সর্বশেষ এ পরিসংখ্যানের কথা জানিয়েছে।এর আগে ৯শ’ ইসরাইলী নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।
০৬:৩৭ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার
তথ্য অধিকার আইনে জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ
তথ্য অধিকার আইনের (আরটিআই) প্রয়োগ বাধাগ্রস্ত করে তথ্য সরবরাহ না করায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা এবং তাদের এই জরিমানার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।
০৬:৩০ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার




















































































