ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া আর নেই

বাংলাদেশ জাতীয় সংসদের পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শাহজাহান মিয়া আর নেই।

০৬:০৭ পিএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার

বাংলাদেশ বার কাউন্সিল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে ১৩৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক সুযোগ সুবিথা সম্বলিত ১৫ তলা বিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিল ভবন উদ্বোধন করেছেন।
 

০৬:০১ পিএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার

সন্ত্রাসী কর্মকান্ডে জড়ালে বিএনপি-জামায়াতকে ছাড় দেওয়া হবে না :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের নামে কোনো অগ্নিসংযোগ বা নাশকতামূলক কর্মকা-ে লিপ্ত হলে বিএনপি-জামায়াত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

০৫:১৬ পিএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার

প্রধানমন্ত্রী কাল বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ঢাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন।অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট বার কাউন্সিলের ভবনটি ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।

০৯:২১ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা রোববার

একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আহ্বান করা হয়েছে আগামী রোববার, ২২ অক্টোবর। এটি আওয়ামী লীগের সংসদীয় দলের অষ্টম সভা।

০৭:২৫ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার

রাষ্ট্রপতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, "রাষ্ট্রপতিকে আজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।"

০৭:২০ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার

বাচ্চাদের নিয়ে সিনেমাহলে ‘মুজিব-একটি জাতির রূপকার’ দেখেছেন

পরিবারের বাচ্চা থেকে বড় সব বয়সের সদস্যদের নিয়ে সিনেমা হলে গিয়ে বঙ্গবন্ধু বায়োপিক ‘মুজিব-একটি জাতির রূপকার’ দেখেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

০৭:১২ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার

হিন্দুদের পূজামন্ডপ, বাড়িঘরে পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ

দুর্গাপূজা চলাকালে হিন্দুদের পূজামন্ডপ, বাড়িঘরের পাহারা দিতে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।
তিনি আজ সকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের কাছে দলীয় এই নির্দেশনা দেন।

০৭:০৫ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা কাল

আগামী কাল ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপি এ উৎসবের। 

০৭:৪৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

২৮ অক্টোবর সরকারের নয় বিএনপিরই পতন যাত্রা শুরু হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২৮ অক্টোবর সরকারের নয় বরং বিএনপিরই পতন যাত্রা শুরু হবে এবং সহসাই তাদেরকে নির্বাচন পরবর্তী আন্দোলনের ঘোষণা দিতে হবে।

০৭:২৩ পিএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

বিএনপি ভুল পথে চলে এখন পতনের দিকে যাচ্ছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে পথে চলছে, সেই পথ ভুল পথ। ব্যর্থ আন্দোলন করতে করতে বিএনপি এখন পতনের দিকে যাচ্ছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত, তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না।’ ওবায়দুল কাদের আজ রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

০৬:২৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

ওআইসি’র প্রতিবেশিদের মধ্যে সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিয়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি’র প্রতিবেশি দেশগুলোর মধ্যে সব সমস্যা সমাধানের জন্য সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, ‘ওআইসি’র প্রতিবেশি দেশগুলোর মধ্যে সমস্যা থাকলেও (তাদের) সংলাপের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা উচিত।’ বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করতে এলে শেখ হাসিনা এসব কথা বলেন।

০৬:১৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে নীরব থাকায় বিএনপির সমালোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের জঘন্য হামলার বিরুদ্ধে নীরব থাকায় বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনের ওপর বারবার হামলা আর সহ্য করা যায় না।
 

০৬:১০ পিএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

একদিনে রেকর্ড দেড়শ’ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আটটি বিভাগের ৩৯টি জেলায় একদিনে দেড়শ’ সেতু উদ্বোধন করেছেন।এটি একদিনে সবচেয়ে বেশি সংখ্যক সেতু উদ্বোধনের ঘটনা, যা দেশের সড়ক যোগাযোগকে ব্যবস্থাকে আরও জোরদার করবে।
 

০৬:০২ পিএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রচেষ্টাই ফিলিস্তিন সমস্যার সমাধান করতে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিন সংকটের সমাধান নির্ভর করছে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর।ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের নেতৃত্বে ঢাকায় অবস্থানরত ওআইসি সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতরা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ‘মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফিলিস্তিন সংকট সমাধান সম্ভব।’

০১:১৬ এএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও তিনি ক্ষমতায় বসবেন।
 

০৮:৫৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

শেখ রাসেলকে সম্মান জানাতে প্রয়োজন ১৫ আগস্টের কুশীলবদের মুখোশ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শেখ রাসেলের আত্মার প্রতি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন তখনই আরো পূর্ণতা পাবে, যখন বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ ১৫ আগস্টের কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে।’

০৭:৫৭ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

অগ্নি সন্ত্রাস ও খুনের মামলার আসামীদের গ্রেফতার করছে আইনশৃঙ্খলা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভাংচুর, অগ্নি সন্ত্রাস, অস্ত্র ও খুনের মামলায় আগে থেকে যারা জড়িত সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে গ্রেফতারের কোন পরিকল্পনা সরকারের নেই।
তিনি আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।


 

০৭:৫৫ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

গাজায় হাসপাতালে হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবজাতির কল্যাণে যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধের জন্য বিশ^ নেতৃবৃন্দের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে গাজার একটি হাসপাতালে সাম্প্রতিক হামলায় নারী-শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।

০৭:৪৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

রাসেল ও পরিবারের অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়।
 

০৭:৪৪ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে  এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
 

০২:০৪ এএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

মুক্তিযুদ্ধ বিরোধীরা যেন ভোটে আসতে না পারে:সম্প্রীতি বাংলাদেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে অংশ নিতে না পারে, সে উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ নামের সামাজিক সংগঠন। একই সঙ্গে তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছে।

০১:৪৩ এএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

আগামী একশ’ দিন রাষ্ট্র পাহারা দিতে হবে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ নেতা-কর্মী ও সংস্কৃতিকর্মীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী একশ’ দিন রাষ্ট্র পাহারা দিতে হবে, কারণ বিএনপি দেশটাকে বিশ্ববেনিয়াদের হাতে তুলে দিতে চাচ্ছে। ক্ষমতা পাহারা দিতে হবে না, ক্ষমতার পাহারাদার জনগণ কিন্তু রাষ্ট্র পাহারা দিতে হবে।

০৮:০২ পিএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আগামীকাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আগামীকাল।
শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

০৭:৩৫ পিএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার