ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     

৩০ অক্টোবর ঢাকায় ১৪ দলীয় জোটের জনসভা


আগামী ৩০ অক্টোবর ঢাকায় জনসভা করবে ১৪ দলীয় জোট। আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

১১:৩৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

ঘূর্ণিঝড় `হামুন` উপকূল অতিক্রম শুরু করেছে

ঘূর্ণিঝড় 'হামুন' এর মূল অংশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে কুতুবদিয়ার নিকট দিয়ে পরবর্তী ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।

১০:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

বিএনপি গণতন্ত্র রক্ষা নয়, ধ্বংসের জন্য লড়াই করছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্র রক্ষা নয়, ধ্বংসের জন্য লড়াই করছে। 

০৭:৪৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

উপকুলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’: ৭ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় ‘হামুন’ আগামীকাল সকাল থেকে দুপুর নাগাদ ভোলার পাশ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৭ নম্বর, কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর এবং মোংলা সমূদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সকালে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

০৭:৪০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

রাষ্ট্রপতি হাসপাতাল থেকে হোটেলে ফিরবেন কাল

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন  হাসপাতাল থেকে আগামীকাল হোটেলে ফিরবেন। 
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। আগামীকাল তিনি হোটেলে ফিরবেন।’

০৭:২৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

১০ জেলার লোকজনকে রাত ৮টার মধ্যে আশ্রয় কেন্দ্রে আনার নির্দেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় ‘হামুন’ বুধবার সকাল থেকে দুপুর নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। তবে শেষ মুহূর্তে এটির গতি বাড়লে এরআগেই অতিক্রম শুরু করতে পারে। সে কারণে আজ রাত ৮টার মধ্যে ঝুঁকিপূর্ণ ১০ জেলার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

০৬:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

বাংলাদেশে বিনিয়োগের জন্য সারাবিশ্বের বিনিয়োগকারীদের প্রতি

সবচেয়ে বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগের জন্য সারাবিশ্বের বিনিয়োগকারীদের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ আজ সবচেয়ে বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ।

০৬:২৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ব্রাসেলসের উদ্দেশে যাত্রা করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দিতে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন।
 

০৫:৩৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলের সকল স্তরের

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

০১:০৫ এএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

কিশোরগঞ্জের ভৈরবে দু’টি ট্রেনের সংঘর্ষে নিহত ১৭

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

১২:০৮ এএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

০৬:৫৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ সোমবার

গাজায় ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত

হামাস পরিচালিত ফিলিস্তিনি অঞ্চলে রোববার ১৭টি ত্রাণবাহী ট্রাকের আরেকটি বহর এসে পৌঁছলে ইসরায়েল যুদ্ধ-বিধ্বস্ত ছিটমহলে হামলা জোরদার করে। হামলায় গাজার মধ্যাঞ্চলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছে। অঞ্চলটি বর্তমানে ‘বিপর্যয়কর’ পরিস্থিতির মুখোমুখি পড়েছে।
ইরান বলেছে, বেপারোয়া সহিংসতা অঞ্চলটিকে ক্রমশ ‘নিয়ন্ত্রণের বাইরে’ নিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর সতর্কতা দিয়ে বলেছেন, লেবাননের হিজবুল্লারা যুদ্ধে জড়িত হওয়া ‘সবচেয়ে বড় ভুল হবে’।

০৬:৫৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ সোমবার

প্রধানমন্ত্রী আগামীকাল বেলজিয়াম সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম যাচ্ছেন। সেখানে তিনি ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন।
 

০৬:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ সোমবার

বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেডএস) বিনিয়োগের জন্য সুইস উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
একইসঙ্গে তিনি বলেছেন, তাঁর সরকার একটি ব্যাপক ভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

০৬:৩২ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ সোমবার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে যে মূল্যস্ফীতি রয়েছে, তা কমাতে হবে। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার সচিবালয়ে সর্বজনীন পেনশন তহবিলের অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

০৭:২২ পিএম, ২২ অক্টোবর ২০২৩ রোববার

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, সংবিধান অনুয়ায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পছন্দ না হলে কারো জন্য আটকে থাকবে না।  আগামী নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে। মিস করলে পিছিয়ে পড়বে বিএনপি।
তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

০৭:০২ পিএম, ২২ অক্টোবর ২০২৩ রোববার

মানুষের অধিকার আদায়ে শাহজাহান কামাল ও শাহজাহান মিয়া সক্রিয় ছিলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল ও শাহজাহান মিয়া সব সময় সক্রিয় ছিলেন। 

০৬:৫৬ পিএম, ২২ অক্টোবর ২০২৩ রোববার

আগামী ২৮ অক্টোবর রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে বলেছেন, ‘বিএনপির মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ এবং তাদের হাঁটা, দৌড় বা বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো হামাগুড়ি দেওয়া কর্মসূচি আসবে। এগুলোতে আমরা কখনো চাপ অনুভব করি নাই। আমরা রাজপথের দল, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, ২৮ তারিখেও রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে ইনশাআল্লাহ।’ 

০৬:৪৮ পিএম, ২২ অক্টোবর ২০২৩ রোববার

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি জয়ের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সাম্প্রদায়িকতার হুমকি নির্মূল করার শপথ নিয়ে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

০৬:৪২ পিএম, ২২ অক্টোবর ২০২৩ রোববার

আওয়ামী লীগ অতীতের মতো সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের মতো সবসময় তাদের পাশে থাকবে।
তিনি বলেন, “আমরা আওয়ামী লীগ সব সময় আপনাদের (হিন্দু সম্প্রদায়) পাশে ছিলাম এবং থাকব।”প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে ভাষণে একথা বলেন।

০৬:৩৪ পিএম, ২২ অক্টোবর ২০২৩ রোববার

শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশটা যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের ওপর শকুনের দৃষ্টি পড়েছে। আর সেই শকুনের সহযোগী হয়ে দাঁড়িয়েছে রাজনীতির কাকেরা। এই শকুন আর রাজনীতির কাকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে।

০১:২১ এএম, ২২ অক্টোবর ২০২৩ রোববার

সাম্প্রদায়িকতা রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে :


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু। এদের রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

০৯:২৮ পিএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে

স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি বলেন,  বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কিভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে- তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনভাবেই সাড়া দিচ্ছেনা। বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নিসন্ত্রাস করবে, মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধামকি এদেশের মানুষ পছন্দ করেনা।
 

০৭:১০ পিএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার

সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী সদর আসনের সংসদ সদস্য এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

০৬:৪৬ পিএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার