রাসেল ও পরিবারের অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
মুক্তআলো২৪.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের ৬০তম জন্মদিনে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানার সাথে আজ বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি শেখ রাসেল দিবস হিসেবেও পালন করা হয়।
এরআগে সকালে শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা বনানী কবরস্থানে যান।
তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ আগস্টের হত্যাকান্ডের অন্যান্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সেখানে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে যোগ দেন।
পরে বঙ্গবন্ধুর দুই কন্যা শহীদদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অধিকাংশ সদস্যদের সাথে নির্মম হত্যার শিকার হন।
২০২১ সালে মন্ত্রিপরিষদ বিভাগ ‘ক’ বিভাগের আওতায় ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করে।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































