রাষ্ট্রপতি হাসপাতাল থেকে হোটেলে ফিরবেন কাল
মুক্তআলো২৪.কম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন হাসপাতাল থেকে আগামীকাল হোটেলে ফিরবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। আগামীকাল তিনি হোটেলে ফিরবেন।’
আবেদীন আরো জানান, রাষ্ট্রপ্রধান কেবিনে সীমিত আকারে চলাফেরা করছেন। পাশাপাশি তিনি চিকিৎসকের পরামর্শে হালকা শরীরচর্চাও করছেন।
গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
সার্জারির পর একদিন তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়। পরে কেবিনে দেয়া হয়।
রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন।
গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সাথে রয়েছেন।
এদিকে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আশু আরোগ্য কামনা করেছেন সৌদি সরকার ও জনগণ।
রাষ্ট্রপতির কাছে পাঠানো এক বার্তায় সৌদি সরকার ও জনগণের পক্ষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করা হয় ।বাসস
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































