আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ ৯ মাস কারাভোগের পর পাকিস্তানের কারাগারে তিনি এর আগে ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্ল¬ী হয়ে ঢাকা ফেরেন।
১২:২০ এএম, ১০ জানুয়ারি ২০২৪ বুধবার
আরও বিদেশী সহযোগিতার প্রত্যাশা করছে ঢাকা : কূটনীতিকদের মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, দেশকে ২০৪১ সালের মধ্যে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনে পরবর্তী সরকারের আরও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
১১:৩২ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি। তিনি টুইটার অর্থাৎ এক্স মাধ্যমে দেয়া একটি পোস্টে বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নির্বাচনী বিজয়ের জন্য আমার অভিনন্দন”।
১১:১৮ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার
আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন আজ সন্ধ্যায় বাসস’কে বলেন, “রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।”
১১:০৭ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
রাজনীতিতে টিকে থাকতে প্রভুদের পরামর্শে কাজ হবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বলেছেন, বিদেশী প্রভুদের পরামর্শ মেনে চললে, বাংলাদেশের রাজনীতিতে কেউ টিকে থাকতে পারবে না।
০৯:৩৮ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল
দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
০৭:১৮ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
ভোট উৎসবের মধ্য দিয়ে জনগণ বিএনপি’র ভোট বর্জনের ডাক প্রত্যাখ্যান
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভোট উৎসবের মধ্য দিয়ে সারাদেশের মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করেছে, বিএনপিসহ যারা ভোট বর্জনের আহবান জানিয়েছিলো জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
০৭:১৩ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
দলের নেতাকর্মীদের ঠান্ডা মাথায় চলতে হবে : ওবায়দুল কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কোনো সহিংসতায় না জড়াতে দলের নেতাকর্মীদের ঠান্ডা মাথায় চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৬:৪৯ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
প্রধানমন্ত্রীকে ওআইসিভুক্ত দেশ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের
ইসলামিক সহযোগিতা সংস্থাভূক্ত (ওআইসি) দেশসমূহ এবং জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ আজ এক সৌজন্য সাক্ষাৎকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
০৬:৪২ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
ধানমন্ডি ও বনানীতে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দলের নিরঙ্কুশ বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
০৬:৩৭ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
শেখ হাসিনাকে মোদির ফোন ও অভিনন্দন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
১০:৪০ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উদাহরণ সৃষ্টি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়কে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
০৯:৫৬ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
৬৮পাবনা-১আসনের এ্যাড.শামসুল হক টুকু বেসরকারিভাবে নির্বাচিত
৬৮ পাবনা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু নৌকা প্রতীকে ৯৪ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
০৮:১১ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
ঘোষিত ২২৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭,স্বতন্ত্র ৪৯
আওয়ামী লীগ নির্বাচনের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ভোট গণনা এখনও চলছে। নির্বাচন কমিশন এ কথা জানিয়েছে।
এ পর্যন্ত ২২৪টি আসনে নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারী ফলাফলে আওয়ামী লীগ ১৬৭টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা ৪৯টি আসন এবং জাতীয় পার্টি ১০টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল একটি আসনে জয়ী হয়েছে।
০৫:৪৬ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
ইশতেহারের ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের দেওয়া রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
০৫:৪২ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
আ’লীগের নিরঙ্কুশ বিজয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অভিনন্দন:
ভারত, রাশিয়া, চীনসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর দল আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
০৫:৩৫ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা বেসরকারিভাবে নির্বাচিত
গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
০২:১০ এএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
বিদেশী পর্যবেক্ষকরা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু,শান্তিপূর্ণ, সফল
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও রাশিয়ার বিদেশী পর্যবেক্ষকরা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, সফল এবং বৈধ বলে অভিহিত করেছেন। তারা আজ বাংলাদেশের ১২তম সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের পর এই মন্তব্য করেন।
০১:৫৫ এএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
০৮:০৮ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রোববার
সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন :
স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে কিভাবে নির্বাচন সুষ্ঠ হয় তা শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৭:৫৮ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রোববার
সারাদেশে ৪০ শতাংশ ভোট পড়েছে : সিইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে সেটি বাড়তে বা কমতে পারে বলেও তিনি জানান।
০৭:৫০ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রোববার
জনগণের কাছে ভোটের গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা পেলে নির্বাচন নিয়ে আর কে কি বলল তা নিয়ে তিনি মাথা ঘামান না।
০৭:৪৫ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রোববার
বিএনপি’র গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না : ওবায়দুল কাদের
বিএনপি জামায়াতের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশের জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
০৯:১২ পিএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার
ভোটারদের নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে ভোটারদের নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে মূল্যবান নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
০৮:২২ পিএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার




















































































