আগামীকাল ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
০৭:২১ পিএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার
আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ; সকল প্রস্তুতি সম্পন্ন
আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
০৬:০৪ পিএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার
ভোটের দিন বিএনপি’র সন্ত্রাস-নৈরাজ্যের চক্রান্ত গোয়েন্দা সংস্থা:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভোটের দিন মোটরসাইকেলে এসে পেট্রোল বোমা হামলাসহ বোমা নিক্ষেপ করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করেছে বিএনপি। তাদের এই চক্রান্ত সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এবং র্যাব পুলিশসহ প্রত্যেকটি বাহিনী ইতিমধ্যেই জেনে গেছে। সেই কারণে তাদের পক্ষে এগুলো বাস্তবায়ন করা কখনো সম্ভবপর হবে না।
১২:২৩ এএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার
রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
১১:০১ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ওবায়দুল কাদের
আজ শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওআইসিভুক্ত দেশগুলোর নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।
০৬:৫৮ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
ডা.স্বপ্নীলের মায়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এর মা আয়শা মাহতাবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
০৬:৪৬ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন : আইজিপি
মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
০২:৪৫ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২, নিখোঁজ ২৪২
জাপানের মধ্যাঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা শুক্রবার বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজের সংখ্যা ২৪২ জনে দাঁড়িয়েছে।
০২:৪০ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
কমনওয়েলথ নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক আওয়ামী লীগের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথ নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ।আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগ অঙ্গীকার পুনব্যক্ত করেন আওয়ামী লীগ প্রতিনিধিবৃন্দ।
০২:৩৪ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
নির্বাচন নিয়ে ওআইসি’র সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি’র সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।আজ সকালে রাজনাধীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৩ সদস্যের ওআইসি’র প্রতিনিধি দলের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
০২:২৮ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সহিংসতা, অগ্নিসংযোগ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : জয়
সাম্প্রতিক সহিংসতার শিকার হওয়া ভুক্তভোগীদের আবেদনের কথা উল্লেখ করে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এক টুইট বার্তায় বলেছেন, অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে দিতে ভুল ও মিথ্যা তথ্য প্রচার করেছে।
০১:০৫ এএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
আগামী ৭ জানুয়ারি সকলকে ভোট দিতে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীকে ভোট দিয়ে দেশে যে গণতান্ত্রিক ধারা বিদ্যমান রয়েছে তা প্রমাণের আহ্বান জানিয়েছেন।
০৭:৪৩ পিএম, ৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণের পূর্ণ বিবরণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ রেডিও টেলিভিশনে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
০৭:৩৮ পিএম, ৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সমাজকে যে কোনো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আজ সকালে গণভবনে বিশিষ্ট সাংবাদিকদের দুটি প্রতিনিধিদল পৃথক ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
০৯:৪৬ পিএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার
নৌকায় ভোট দিয়ে বিএনপি-জামায়াতের নৃশংসতার জবাব দিন : শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে তাঁর দলের নির্বাচনী প্রতীক ‘নৌকায়’ ভোট দেওয়ার মাধ্যমে দলের বিজয় নিশ্চিত করে, বিএনপি-জামায়াতের নৃশংসতার যোগ্য জবাব দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আগামী ৭ জানুয়ারি’র নির্বাচন অনুষ্ঠান, দেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
০৯:৪১ পিএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার
আ:লীগ জিতলে আমি জিতব,নৌকা জিতলে আমি জিতব:এ্যাড.শামসুল হক টুকু
এ্যাড.শামসুল হক টুকু তিনি বলেন, আওয়ামী লীগ জিতলে আমি জিতব,নৌকা জিতলে আমি জিতব। আমি হারলে আপনারা হারবেন এটি হলো মূল সত্য।আজ বুধবার (০৩ জানুয়ারি) বিকালে সাঁথিয়ায় এক নির্বাচনী জনসভায় ৬৮পাবনা-১ আসনের নৌকার মনোনীত প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু তিনি এ কথা বলেন।
০৭:২৬ পিএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার
করোনা প্রতিরোধে মাস্ক পরা ও জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেয়ার
করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরাসহ অন্যান্য জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে মতামত দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। মঙ্গলবার (২ জানুয়ারি) দিনগত রাতে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
০৬:২৪ পিএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার
নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই : ওবায়দুল কাদের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৬:১৭ পিএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার
রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ তাঁর ভোটাধিকার প্রয়োগ করলেন।
০৬:০০ পিএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের কোন উন্নয়নই করেনি : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্রের জোরে সংবিধান লংঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারিরা দেশের কোন উন্নয়নই করেনি।
০৭:৩৪ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
‘ড. ইউনূসকে সাজা দিয়েছেন আদালত, আওয়ামী লীগ নয়’ : ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ব্যক্তির সামাজিক অবস্থানের কারণে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আইনের ঊর্ধ্বে নন।
০৭:১৫ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল থেকে সশস্ত্র বাহিনী নিয়োজিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আগামীকাল বুধবার থেকে সশস্ত্র বাহিনী নিয়োজিত থাকবে।
০৬:৪৯ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
আগামীকাল ৫ জেলা ও ১ উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী অংশগ্রহণ
আগামীকাল (৩ জানুয়ারি) বুধবার বিকাল ৩টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৫টি জেলা ও ১ টি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করবেন।
০৬:৪৩ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
নগরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ডিএমপি কমিশনার
নগরবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।আজ এক শুভেচ্ছা বার্তায় ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীর সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিগত বছরের চেয়ে নতুন বছরে আরও উজ্জীবিত হয়ে কাজ করবে।
১০:২৪ পিএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার




















































































