ঘোষিত ২২৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭,স্বতন্ত্র ৪৯
মুক্তআলো২৪.কম
আওয়ামী লীগ নির্বাচনের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ভোট গণনা এখনও চলছে। নির্বাচন কমিশন এ কথা জানিয়েছে।এ পর্যন্ত ২২৪টি আসনে নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারী ফলাফলে আওয়ামী লীগ ১৬৭টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা ৪৯টি আসন এবং জাতীয় পার্টি ১০টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল একটি আসনে জয়ী হয়েছে।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাসসকে বলেন, “ভোট গণনা চলার প্রেক্ষিতে আমরা আপনাকে বলতে পারি ফলাফলে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।”
সোমবার সকালের মধ্যে ভোট গণনা শেষ হলে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
গণনার সাথে জড়িত অন্য একজন কর্মকর্তা বলেছেন, নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলগুলো গণনা করছে এবং প্রায় ২০০টি নির্বাচনী এলাকার এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল চূড়ান্ত করেছে। তিনি অবশ্য বিস্তারিত আর কিছু বলেননি।
তবে মাঠের নির্বাচনী চিত্র অনুযায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে জয়ী হতে চলেছে, যা পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিচ্ছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৪০ শতাংশ, যদিও কিছু ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটের সময় বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































