ঢাকা, ২২ মার্চ, ২০২৬ || ৮ চৈত্র ১৪৩২
Breaking:
রাজধানীসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী        কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ     
৬০৭৬

বিলকিস আরা ক্ষমা`র কবিতা-

‘স্মৃতির অতলে’

বিলকিস আরা ক্ষমা

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৪   আপডেট: ১৩ আগস্ট ২০১৪

একদিন ভালোভাসা শব্দটি না বুঝেই
পাপ করেছিলাম তোমাকে ভালোবেসে।
এখন একাকীত্বের সংস্পর্শে শত জনম আমি অপেক্ষায় আছি ...
সাক্ষী আছে একটি রাত, একটি বসন্ত
হাজার নক্ষত্র......

 

একটি মায়াবী আলোর রাত ছুঁয়ে যায় শরীর
অদ্ভুত অনুভূতি...
অস্থির নির্লজ্জ লজ্জা এসে গ্রাস করে আমায়
অন্তত একটি বার মারাত্মক কিছু ঘটুক
এই নিরীশ্বর জীবনে......
অন্তত একদিন, আমি একটি রাতের সপ্ন দেখবো
তোমার স্মৃতির ভেতর যে নদী...
একটি রাত ভালোভাসার বিষে ডুবে থাকবো
কামস্পৃহা জলতে থাকুক অনির্বাণ...
--------------------একদিন শুধু একদিন
আমি ডুবে যাবো
 ----------------তোমার স্মৃতির অতলে।

শিল্প-সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত