ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ || ১৫ চৈত্র ১৪৩২
Breaking:
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ      গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান        সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির        ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে বললেন মন্ত্রী     
১০৬৪

২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, হল খুলছে ১৭ মে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি


দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু হবে এবং আবাসিক হল খুলবে ১৭ মে। স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ২৮ ফেব্রুয়ারি পর।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান।

তিনি বলেন, ‌‘দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু হবে এবং আবাসিক হল খুলবে ১৭ মে। এর আগে সব ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে।’

শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ঢাবি, রাবিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।সূত্রঃঅনলাইন

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত