ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৭২৬

শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


আওয়ামী লীগ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত আছি। তারাও অশান্তি সৃষ্টিতে প্রস্তুত আছেন। তারা নির্বাচন ঠেকাতে প্রস্তুত, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে প্রস্তুত। অশান্তি সৃষ্টি করা হলে তাদের রুখে দিতে আমরা প্রস্তুত। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কারও স্বার্থের বশীভূত হয়ে নির্বাচন হবে না।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ‘ডিসেম্বরের পরে তো দেখলাম। তারপরে নাকি খালেদা জিয়ার কথায় চলবে দেশ। এরপর পদযাত্রা। পদযাত্রা তো নয়, পশ্চাৎ যাত্রা। পদযাত্রার পরে শুনছি, লংমার্চ।’
বিএনপির হাই কমান্ড নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন করতে হলে তো জনগণকে লাগে। যা করেছেন, তা তো আপনাদের নেতাকর্মী দিয়ে করেছেন।’






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত