মারা গেছেন অভিনেতা শামস সুমন
মুক্তআলো২৪.কম
মারা গেছেন অভিনেতা শামস সুমন
একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা আদিবাসী মিজান। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘শামস সুমন আর আমাদের মাঝে নেই।আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।’
শামস সুমন দীর্ঘদিন ধরে নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। বিজ্ঞাপন নাটকের বাইরে তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬), ‘চোখের দেখা’ (২০১৬), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘জয়যাত্রা’ (২০০৪), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।
একসময়ের এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননেরও সদস্য।অনেক বছর অভিনয় থেকে দূরে থাকা শামস সুমন মাঝে ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।
মুক্তআলো২৪.কম
- নাক ফোড়ানোর গল্প কেটি পেরির
- দীপিকা
এখন সবচেয়ে কাঙ্ক্ষিত নারী ! - আলিয়া ভাট গার্নিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর
- ব্রিটনির মন পাখি হতে চায়!
- পদবি পাল্টাতে রাজি নন রানি বিয়ের পরও!
- অগ্নিলার নাটক ঈদে
- প্রেমে হাবুডুবু খাচ্ছেন পার্নো মিত্র
- ইভলিন শর্মা নতুন রূপে !
- নদীর ছবি আঁকি-শ্রীকান্ত আচার্য
- সোফিয়া আবারও হলেন সবচেয়ে দামি অভিনেত্রী !
- তামান্না ভাটিয়া
ভালোবাসায় বিশ্বাস এসেছে আমার সাইফ-কারিনাকে দেখে - নগ্ন মাইলি সাইরাস এবার মিউজিক ভিডিওতে
- সানি লিওন টারজানের এ যুগের প্রেমিকা !
- মালাইকা এবার কোমরে ট্যাটু আঁকলেন
- ভক্তকে চড় মারার কারণ জানালেন প্রিয়াঙ্কা



























































