ঢাকা, ১৭ মার্চ, ২০২৬ || ৩ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মারা গেছেন অভিনেতা শামস সুমন        পহেলা বৈশাখে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী        জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী     
৫৬

মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬  

মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের

মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের


সংযুক্ত আরব আমিরাত আজ মঙ্গলবার ১০টি ব্যালেস্টিক মিসাইল এবং ৪৫টি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের দিক থেকে আসা এসব লক্ষ্যবস্তু আকাশেই ধ্বংস করা হয়। 

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমিরাতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত মোট ৩১৪টি ব্যালেস্টিক মিসাইল, ১৫টি ক্রুজ মিসাইল এবং ১,৬৭২টি ড্রোন প্রতিহত করেছে। এসব হামলায় আমিরাতের দুই সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। পাশাপাশি পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও ফিলিস্তিনের ৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত আহত হয়েছেন আরও ১৫৭ জন, যাদের মধ্যে আমিরাতি নাগরিকসহ বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। বর্তমান পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে এবং নাগরিকদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত