ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী     
৫৫৬

বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছেন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছেন ওবায়দুল কাদের

বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছেন ওবায়দুল কাদের


নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারতের পর নির্বাচনি প্রচার-প্রচারণার সূচনা করেন ওবায়দুল কাদের।

এসময় তার ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এরপর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।
এ সময়ে ওবায়দুল কাদের সবাইকে নির্বাচনি আচরণ বিধি মেনে চলার আহবান জানান। তিনি বলেন, আপনারা ভয় পাবেন না। ৭ তারিখে ভোট দিযে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হবে।






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত