ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ || ১১ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার        জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক     
২১০০

বঙ্গবন্ধু গবেষণা সংসদ এর টেলিফোনে চিকিৎসা সেবার উদ্যোগ

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ১১ মে ২০২০  

বঙ্গবন্ধু গবেষণা সংসদ এর টেলিফোনে চিকিৎসা সেবার উদ্যোগ

বঙ্গবন্ধু গবেষণা সংসদ এর টেলিফোনে চিকিৎসা সেবার উদ্যোগ


প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে লকডাউনে অবরুদ্ধ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তি লাঘবে বঙ্গবন্ধু গবেষণা সংসদ একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে মানুষ ঘরে বসে নির্ধারিত সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে ফোনে কথা বলে যেকোন ধরণের চিকিৎসা সেবা গ্রহন করতে পারবেন।

বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সমন্বয় করবেন- বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: উত্তম কুমার বড়ুয়া, সংগঠনের কার্যকরী সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও সংগঠনটির সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর।

সংগঠনের সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর জানান, দেশের এই মহা ক্রান্তিকালে মানুষের পাশে থাকার ও সহায়তা করার মানবিক তাগিদ থেকে সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। নিচে বিশেষজ্ঞ চিকিৎসকদের মোবাইল নম্বর দেয়া হয়েছে।

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত