ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ || ১ ফাল্গুন ১৪৩২
Breaking:
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল      দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল        নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন কবে?        ইসি সচিব এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮ আসনে জয়ী     
১৬৩

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫  

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ ডিসেম্বর থেকে দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন শিক্ষকরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়ে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড ১১ (স্কেল ১২৫০০-৩০২৩০) থেকে দশম গ্রেড (স্কেল ১৬০০০-৩৮৬৪০) (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হলো।

শিক্ষকরা জানান, নভেম্বর মাসের বেতন-ভাতা ১১তম গ্রেড শিক্ষকরা উত্তোলন করেছেন।১৫ ডিসেম্বর থেকে প্রাপ্য নতুন গেডের বেতন পরবর্তী মাসে জানুয়ারিতে যুক্ত হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের পর প্রধান শিক্ষকদের দাবি আদায় হলো। তবে সহকারী শিক্ষকরা ১১তম বা ১২তম গ্রেডের দাবি আদায় করতে পারেননি। সর্বশেষ তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের কারণে ডিসেম্বরের আন্দোলন কর্মসূচি স্থগিত করেন।









মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত