ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ || ৪ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মারা গেছেন অভিনেতা শামস সুমন        পহেলা বৈশাখে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী        জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী     
১৩১২

প্রতারণা ও আত্মসাতের চার মামলায় আরো ২৮ দিনের রিমান্ডে সাহেদ 

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০  

প্রতারণা ও আত্মসাতের চার মামলায়  আরো ২৮ দিনের রিমান্ডে সাহেদ 

প্রতারণা ও আত্মসাতের চার মামলায় আরো ২৮ দিনের রিমান্ডে সাহেদ 

রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে প্রতারণা ও আত্মসাতের চার মামলায় মোট ২৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

রবিবার রিমান্ডের আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী প্রত্যেক মামলায় সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১০ দিনের রিমান্ড শেষে সকালে চার মামলায় মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সাহেদকে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজত খানায়।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু জানান, উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার চার মামলার প্রতিটিতে সাহেদকে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিলো।

উল্লেখ্য, ৬ জুলাই র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে একটি টিম উত্তরা রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে করোনার ভুয়া সনদ প্রদান ও হাসপাতালে চিকিৎসায় প্রতারণার বিষয়টি শনাক্ত করে।

এ ঘটনার পর সাহেদ পালিয়ে যান। ১৭ জুলাই সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। ওই দিন তাকে ঢাকায় এনে উত্তরার তার বাসায় অভিযান চালিয়ে জাল টাকা উদ্ধার করে।

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত