ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী     
৮৯৫

তেজগাঁও রেল স্টেশনে ট্রেনে আগুনে মা-শিশুসহ নিহত ৪

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩  


রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে ট্রেনটির তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা একটি বগি থেকে মা-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। নিহত অপর দুই জনের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস সদর দফতরের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার  বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়।
পৌনে সাতটার দিকে আগুন নির্বাপণ করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বগিগুলোয় তল্লাশি চালিয়ে একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শেষ করেছেন। আগুনের খবর প্রথম পাওয়া যায় ভোর ৫টা চার মিনিটে।






মুক্তআলো২৪.কম

 
 
আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত