ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ || ৪ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     
১৭৩২

অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  


যশোরের অভয়নগরে খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভৈরব ব্রিজ এলাকায় প্রাইভেটকারে করে একটি পরিবার বেড়াতে আসে। প্রাইভেটকারটি ফেরার পথে ভৈরব ব্রিজ সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। ট্রেনটি ওই প্রাইভেটকারটিকে ঠেলে সরকার ওয়ে ব্রিজের বিপরীত মুখে রেললাইন পর্যন্ত নিয়ে থেমে যায়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের টিম আধঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত কার থেকে দুইজন নারী, দুইজন শিশু ও ড্রাইভারকে বের করতে সক্ষম হয়। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ চারজন মারা গেছেন। আহত ড্রাইভারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 

এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সাংবাদিকদের বলেন, দুইজন নারী ও দুইজন শিশু নিহত হয়েছে। আহত ব্যক্তিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত