ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
১৬৫১

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের উদ্যোগে মাস্ক বিতরণ

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

অধ্যাপক  ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের উদ্যোগে মাস্ক বিতরণ

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের উদ্যোগে মাস্ক বিতরণ

 

আজ ঢাকায় সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রমণের হাত থেকে রক্ষা করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

ঢাকার রাজপথে সকালেই ড. মামুন আল মাহতাবের নেতৃত্বে সাধারন জনগনের মাঝে ফেস মাস্ক বিতরণ করতে একঝাঁক তরুণদের নিয়ে নামেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালীর আব্দুর রহিম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুর রহিম, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সৈকত সহ আরো অনেকে।

জনাব ড. মামুন আল মাহতাব বলেন, মানবতার সেবায় প্রস্তুত আমরা। জাতির এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজনে ছিলেন ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার, রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট, বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম। আজ ধানমণ্ডি ল্যাব এইড হসপিটাল ও আশপাশে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত