ঢাকা, ২০ মার্চ, ২০২৬ || ৬ চৈত্র ১৪৩২
Breaking:
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী        তেল-গ্যাসের অস্থিরতায় এবার ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা        তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি     
২৩৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৩ জুন ২০২৫  

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ১৫৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে।এছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন, এরমধ্যে বরিশাল বিভাগে ১২৪ জন হাসপাতালে ভর্তি। 
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। 

এ আগে বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৪১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫২ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ২ শতাংশ নারী।ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত