ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী        ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন     
২৯২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলা বন্দরে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৯ মে ২০২৩  


নির্মাণাধীণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ১ হাজার ১৪৯ টন পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ 'এমভি আনকা স্কাই'। সোমবার সকালে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। এর আগে গত ২৮ এপ্রিল রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে ১ হাজার ১৪৯ টন পণ্য নিয়ে জাহাজটি মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং খুলনার ব্যবস্থাপক অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জাহাজের মালামাল খালাস শেষ হবে। খালাস শেষে মালামালগুলো সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।

এর আগে গত ৩ এপ্রিল ৬৩০ প্যাকেজের রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে ১ হাজার ৬২৭ দশমিক ৯০৪ টন পণ্য নিয়ে আনকা সুন নামে আরও একটি জাহাজ মোংলা বন্দরে এসে পণ্য খালাস করে।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত