রাফায় ইসরাইলী বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে
মুক্তআলো২৪.কম
রাফায় ইসরাইলী বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে
গাজার দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ রাফা শহরে রোববার রাতে ইসরাইলের ব্যাপক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে । আহত হয়েছে ২৩০ জনেরও বেশি।লেবানিজ টিভি চ্যানেল আল মায়াদিন এ কথা জানিয়েছে।
এছাড়া প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, শহর থেকে রাতভর ব্যাপক বোমা বর্ষণের শব্দ শোনা এবং ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।
টিভি চ্যানেলর খবরে আরো বলা হয়েছে, ইসরাইলী বিমান বাহিনী রাফার আল হুদা এবং আল রাহমা মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এখানে প্রচুর শরণার্থী আশ্রয় নিয়েছে।
দ্য ফিলিস্তিন রেড ক্রিসেট জানিয়েছে, আশপাশের আবাসিক ভবনসহ সংস্থাটির সদরদপ্তরেও হামলা চালিয়েছে ইসরাইল।
এদিকে চলমান যুদ্ধের কারণে বাস্তুচ্যুতসহ গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন রাফায় বাস রয়েছে। এদের অধিকাংশই তাঁবুতে বসবাস করছে।
আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে রাফায় ইসরাইলী হামলায় বিপর্যকর পরিস্থিতি তৈরি হবে বলে বারবার সতর্ক করা সত্ত্বেও তেলআবিব এ হামলা চালানো শুরু করলো।
উল্লেখ্য, গতবছরের ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় নির্বিচারে পাল্টা অভিযান শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে ।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি
























































