যুক্তরাষ্ট্রের সমর্থনের পর নিরাপত্তা পরিষদ গাজা সংক্রান্ত পদক্ষেপ
মুক্তআলো২৪.কম
যুক্তরাষ্ট্রের সমর্থনের পর নিরাপত্তা পরিষদ গাজা সংক্রান্ত পদক্ষেপ ভোটে দেবে
ওয়াশিংটনের পূর্বের অসমর্থিত খসড়া প্রস্তাবটিতে সমর্থনের ইঙ্গিত দেওয়ার পর শুক্রবার ইসরায়েল-হামাস যুদ্ধ সংক্রান্ত একটি প্রস্তাবে ভোট নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তুত।
কয়েকদিন বিলম্বের পর এএফপি’র দেখা খসড়াটির সর্বশেষ সংস্করণে অবিলম্বে নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জরুরি পদক্ষেপ নেওয়ার ও শত্রুতা বন্ধের টেকসই শর্ত তৈরি করার আহ্বান জানানো হয়েছে। তবে চুক্তিটি অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানায় নি। খবর এএফপি’র।
মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেছেন, প্রস্তাবটি আনা হলে আমরা এটিকে সমর্থন করব।
প্রস্তাবটি ‘খুব শক্তিশালী’ ও ‘আরব গ্রুপের সম্পূর্ণ সমর্থিত’ বলে উল্লেখ করে তিনি খসড়া প্রস্তাবকে শিথিল করার কথা অস্বীকার করেন।
গাজার অবনতিশীল পরিস্থিতি ও ক্রমবর্ধমান মৃতের সংখ্যার পটভূমিতে এসেছে। ম্যানহাটনে জাতিসংঘ সদর দফতরে কূটনৈতিক বিতন্ডার ফলে এই সপ্তাহে ভোট স্থগিত করা হয়েছিল।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক রিচার্ড গোয়ান বলেন, খসড়াটির কিছু কথা অবাস্তব। তিনি বিশেষভাবে ভেটো-ক্ষমতাসম্পন্ন রাশিয়ার কথা উল্লেখ করে বলেন, খসড়াটি শেষ পর্যন্ত রাশিয়ার দীর্ঘস্থায়ী যুক্তি ‘যুদ্ধবিরতি অপরিহার্যের’ বিরুদ্ধে যায়। তাই খসড়াটি সমর্থন করতে পারবে কি-না তা নিয়ে রাশিয়াকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে।
এএফপি’র মতে সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় খসড়া প্রস্তাবটির সংস্করণে, সমঝোতা সুরক্ষিত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংশোধন করা হয়েছে।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি
























































