ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
১০৯৯

গাজায় নিহত ৭ হাজার লোকের নামের তালিকা প্রকাশ হামাসের

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩  

গাজায় নিহত ৭ হাজার লোকের নামের তালিকা প্রকাশ হামাসের

গাজায় নিহত ৭ হাজার লোকের নামের তালিকা প্রকাশ হামাসের


গাজায় ইসরায়েলি বোমা বর্ষণে নিহত সাত হাজার লোকের নামের তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের  হামাস যোদ্ধারা।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করার পর হামাস বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর কারণে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক যে পাল্টা অভিযান শুরু করে তাতে এই পর্যন্ত সাত হাজার ২৮ জন প্রাণ হারিয়েছেন। হামাস এই কথা জানিয়েছে।অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় ১৫শ’ লোক নিহত হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার ৭৪৭ জনের তালিকা প্রকাশ করেছে। তালিকায় নিহত প্রত্যকের লিঙ্গ, বয়স এবং পরিচিতি কার্ড নম্বর তুলে ধরা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, তারা এখনো পর্যন্ত ২৮১ জনের পরিচয় শনাক্ত করতে পারেনি।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত সংখ্যা নিয়ে নির্লজ্জভাবে সন্দেহ প্রকাশ করেছে।

জো বাইডেন বুধবার হামাসের ঘোষিত নিহতের পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, এতো লোক মারা যায়নি।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত