আলেপ্পোর কাছে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত
মুক্তআলো২৪.কম
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর কাছে সোমবার ইসরায়েলি হামলায় ইরানপন্থী গ্রুপের ১৬ সদস্য নিহত হয়েছে। লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে,পশ্চিম আলেপ্পোর হায়ানের এক ফ্যাক্টরিতে ইসরায়েলের হামলায় সিরিয়া ও বিদেশী যোদ্ধাসহ ইরানপন্থী গ্রুপের ১৬ সদস্য নিহত হয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল দেশটিতে শত শতবার বিমান হামল চালিয়েছে। এর বেশিরভাগ চালিয়েছে সেনা অবস্থান এবং লেবাননের হিজবুল্লাহসহ ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্য করে।
তবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর সিরিয়ায় ইসরায়েলের এ ধরনের হামলার পরিমাণ বেড়ে গেছে।
এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হয়। এর পর থেকে দেশটিতে পাঁচ লাখেরও বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি
























































