ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী        ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন     

আগামীকাল গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ

আগামীকাল গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে। এটি এই সিটির তৃতীয় নির্বাচন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ৯ মে থেকে ২৩ মে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত টানা ১৫ দিন ধরে চলে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিনরাত প্রচার-প্রচারণা চালিয়েছেন। নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক। ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

০৯:৪৪ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার

কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে আমিরি দেওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
 বৈঠকে জ্বালানি, ব্যবসা ও বিনিয়োগ এবং বাংলাদেশী জনশক্তি এবং মুসলিম উম্মাহ, বাংলাদেশের উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 

০৯:৩২ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার

সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরো তৎপর হতে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

০৭:৪৩ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার

শেখ হাসিনাকে হত্যার হুমকিতে বিএনপির মৌন সম্মতি আছে:ওবায়দুল কাদের

 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে বিএনপির মৌন সম্মতি আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০৭:৩৭ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার সমুন্নত রেখে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

০৭:৩২ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার

বঙ্গবন্ধুর জুলিও-কুরি শান্তি পদক প্রাপ্তি ছিলো গৌরব ও সম্মানের :

সংস্কৃতি  প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও-কুরি শান্তি পদক প্রাপ্তি ছিলো বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের।

১১:৩৫ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

সফলভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে সংকট দূর হবে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সফলভাবে পেঁয়াজ সংরক্ষণ করতে পারলে দেশে পেঁয়াজ নিয়ে অস্থিরতা ও সংকট দূর হবে এবং পেঁয়াজ নিয়ে রাজনীতি বন্ধ হবে। 

১১:১৮ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৫ আগষ্টের খুনিদের প্রেতাত্মারাই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে উল্লেখ করে, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদানের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১০:৫৮ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে দোহায় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন।
ফোরামটি ২৩-২৫ মে লুসাইল শহরের ফেয়ারমন্ট এবং র‌্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।

 

১০:৫৩ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীন, স্বচ্ছ এবং দায়িত্বশীল গণমাধ্যম অর্থনৈতিক উন্নয়ন সহায়ক এবং গণতান্ত্রিক সমাজের জন্য অপরিহার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ গণমাধ্যমের স্বাধীন বিকাশ, অর্থনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের এক অনন্য উদাহরণ।

১০:৪৬ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয় তা দেখিয়ে দেয়া হবে : ওবায়দুল কাদের

গাজীপুরসহ সব সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচনে সরকার কোন হস্তক্ষেপ করবে না। কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয় শেখ হাসিনার নেতৃত্বে তা দেখিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘সব কয়টি সিটি নির্বাচন সুষ্ঠ হবে। কেউ আসুক বা না আসুক একই ধারা আগামী জাতীয় নির্বাচনেও থাকবে। এই নির্বাচনে বাধা দিতে আসলে  জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।’

১০:১০ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার উস্কানিমূলক মন্তব্যের নিন্দা

ঢাকায় মার্কিন দূতাবাস আজ বলেছে,  তারা যে কোনো ধরনের উত্তেজক ভাষা ব্যবহার, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে। রাজশাহীর এক স্থানীয় বিএনপি নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “কবরস্থানে পাঠানোর” হুমকি দিলে, তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই নিন্দা জানায়। মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ আজ বলেন, “মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।’
 

১০:০০ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

পরিবর্তনের কারিগর হোন : কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ও ভবিষ্যতকে আলিঙ্গন করার মানসিকতার নিয়ে পরিবর্তনের কারিগর হওয়ার আহ্বান জানিয়েছেন।

০৯:৫৪ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

বঙ্গবন্ধু শান্তিপূর্ণ একটি দেশ, অঞ্চল এবং বিশ্ব দেখতে চেয়েছিলেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও-কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। আলোচনায় বক্তারা বলেন,  আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু যেমন শান্তিপূর্ণ একটি দেশ, অঞ্চল এবং বিশ্ব দেখতে চেয়েছিলেন, তেমন একটি শান্তির জন্য দেশে ও দেশের বাইরে সবাইকে কাজ করতে হবে।  

০৪:১৫ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনব্যাপী আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত।তিনি বলেন, ছাত্রজীবনে তিনি কলকাতার ভয়াল দাঙ্গার মধ্যে অসহায় বিপদাপন্ন মানুষকে উদ্ধারের জন্য জীবন বাজি রেখে নির্ভয়ে ছুটে গিয়েছেন। নবীন রাজনীতিবিদ হিসেবে বেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম এশীয় ও প্রশান্ত মহাসাগর অঞ্চলীয় শান্তি সম্মেলনে প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন।

১১:৫০ পিএম, ২২ মে ২০২৩ সোমবার

ঐতিহ্যগতভাবেই বিএনপি একটি খুনির দল : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐতিহ্যগতভাবেই বিএনপি একটি খুনির দল। তাদের খুনি চরিত্র বারবার উন্মোচিত হয়েছে।

০৮:১৭ পিএম, ২২ মে ২০২৩ সোমবার

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কোনো কারণ নেই : আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ নেই।
তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিডিয়া ব্রিফিংকালে বলেন, ‘নতুন কোন নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের জানা নেই। কারণ এটি অন্য একটি দেশের উপর নির্ভর করে। যদি কোনো নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে তা হবে দুর্ভাগ্যজনক। আমরা আশা করি শুভ বুদ্ধির জয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।  এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

০৭:৫৮ পিএম, ২২ মে ২০২৩ সোমবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০তম বছর

আগামীকাল ২৩ মে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির পঞ্চাশতম বছর । ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেয়া হয়।

০৭:৩৯ পিএম, ২২ মে ২০২৩ সোমবার

হত্যা-খুনের রাজনীতি থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হত্যা-খুনের অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

০৭:৩১ পিএম, ২২ মে ২০২৩ সোমবার

কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে দোহার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ বিকেলে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

০৭:১৭ পিএম, ২২ মে ২০২৩ সোমবার

প্রধানমন্ত্রী কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে আগামীকাল দোহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল বিকেলে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

০৯:৪৭ পিএম, ২১ মে ২০২৩ রোববার

৮২৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন


এ বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে আজ মোট ৮২৯ জন হজযাত্রী দুটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন। ৪১৪ জন হাজযাত্রীকে নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরব সময় সকাল ৭:২০টায় জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে- যা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত। দ্বিতীয় ফ্লাইটটি বাকি ৪১৫ জন হাজযাত্রীকে নিয়ে সকাল ১১.৩০ টার দিকে সেখানে পৌঁছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। 

০৯:২৬ পিএম, ২১ মে ২০২৩ রোববার

বিএনপির আন্দোলনের ঘোষণা কাগুজে বাঘ ছাড়া কিছু নয় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ক’দিন পরপর বিএনপির নানা আন্দোলনের ঘোষণা আসলে ‘কাগুজে বাঘ’ এবং ‘খালি কলসি বাজে বেশি’র মতো। 

০৯:০৯ পিএম, ২১ মে ২০২৩ রোববার

বিএনপি নির্বাচন ঠেকাতে আসলে প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচন না করে নির্বাচন ঠেকাতে আসলে দেশের জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০৮:০৪ পিএম, ২১ মে ২০২৩ রোববার