এবছর ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা বেশি : সচেতন হওয়ার পরামর্শ
মৌসুম শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হওয়ায় এবছর ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা বেশি। তাই রাজধানীবাসীসহ দেশের মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১:১৯ পিএম, ২৮ মে ২০২৩ রোববার
বিএনপি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে
বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৯:০৮ পিএম, ২৮ মে ২০২৩ রোববার
পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকেতাদের কার্যক্রমে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
০৮:৫১ পিএম, ২৮ মে ২০২৩ রোববার
প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর নগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ
গাজীপুর নগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আজমত উল্লাহ্ খান আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
০৮:৪১ পিএম, ২৮ মে ২০২৩ রোববার
বাংলাদেশ সংঘাত চায় না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আর কোনো সংঘাত চায় না, বরং জনগণের জীবনযাত্রার মানের উন্নতি চায়।
তিনি বলেন, ‘আমরা আর কোনো অশান্তি, সংঘাত চাই না। আমরা মানুষের জীবনকে উন্নত করতে চাই এবং আমরা সর্বদা এটি কামনা করি।’
০৮:২৯ পিএম, ২৮ মে ২০২৩ রোববার
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২
ডিএমপি নিউজ: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
০১:২১ এএম, ২৮ মে ২০২৩ রোববার
আওয়ামী লীগের যৌথসভা আগামীকাল
আওয়ামী লীগ সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা আগামীকাল রোববার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
০৯:৩৮ পিএম, ২৭ মে ২০২৩ শনিবার
শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে। তিনি শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
০৮:০২ পিএম, ২৭ মে ২০২৩ শনিবার
মার্কিন ভিসা নীতি নিয়ে বেকায়দায় বিএনপি : ওবায়দুল কাদের
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে বিএনপি বেকায়দায় রয়েছে, এ নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করব। তাতে বাইরের কে ভিসানীতি দিল, নিষেধাজ্ঞা দিল- এ নিয়ে আওয়ামী লীগের, শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। আমরা তো নির্বাচন সুষ্ঠু করবো, অবাধ ও নিরপেক্ষ করবো। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি।’ ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে রাজধানীর মধ্যবাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
০৭:৫০ পিএম, ২৭ মে ২০২৩ শনিবার
সিলেটে লিভার রোগ প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক র্যালি ও সেমিনার
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্ট এর সহযোগিতায় ২৬ মে ২০২৩ (শুক্রবার) বিকাল ৩:০০ সিলেট জেলা পরিষদ মিলনায়তনে লিভার রোগ ও জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির এবং লিভার রোগ প্রতিকার ও প্রতিরোধ বিষয় র্যালি ও সেমিনারে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশনাল প্রধান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক অধ্যাপক ডা.মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
০১:১৪ এএম, ২৭ মে ২০২৩ শনিবার
জীবন উৎসর্গকারী পাঁচ বাংলাদেশি শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান
বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পাঁচ বাংলাদেশি শান্তিরক্ষীকে মর্যাদাপূর্ণ মরণোত্তর ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করেছে জাতিসংঘ।
০৯:০৭ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
জায়েদা খাতুন গাজীপুর সিটি মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত
গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট মো. আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
০৮:২৬ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া
বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের সীমান্তবর্তী তাদের ভূখন্ডে পরমাণু অস্ত্র পাঠানো শুরু করেছে। এদিকে ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনা বেড়েই চলেছে। খবর এএফপি’র।
০৮:২২ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
নৌকার পরাজয় মেনে বিজয়ী জায়েদা খাতুনকে অভিনন্দন জানালেন:
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নৌকা প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তিনি।
০৭:২১ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
মহিলা আওয়ামী লীগ নেত্রী তসলিমার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
০৭:১১ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
শেখ হাসিনার সফর জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফর জাপান-বাংলাদেশ পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।
০২:৫৪ এএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রশংসা
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকসই অঙ্গীকারের পাশে দৃঢ় অবস্থান নেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা করেছে বাংলাদেশ সরকার।
০২:৪২ এএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
বালি স্মারকে গুরুত্বের শীর্ষে বাংলাদেশের প্রস্তাবনা
সদ্যসমাপ্ত ১৮তম এশিয়া মিডিয়া সামিটের ঘোষণাপত্র ‘বালি সমঝোতা স্মারকে’ বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উত্থাপিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা বৃদ্ধির প্রস্তাব শীর্ষ গুরুত্ব পেয়েছে।
০১:৩৬ এএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
আজ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী
আজ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
১০:৪৫ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার
নির্বাচনে বাধা দিলে প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে চায়। এই নির্বাচনে যারা বাধা দিবে তাদেরকে অবশ্যই প্রতিহত করা হবে।
০৮:৫২ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার
গাজীপুর সিটিতে ভোট গ্রহণ সম্পন্ন, গণনা চলছে
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এখন ভোটকেন্দ্রগুলোতে গণনা চলছে।
০৮:৪৫ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতি সমর্থন
বাংলাদেশ আজ বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিকে সমর্থন করে। কারণ দক্ষিণ এশিয়ার এই দেশটিতে যারা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে ওয়াশিংটন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করার জন্য একটি আগাম সতর্কতা জারি করেছে।
০৮:৩৬ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার
ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশ ব্যাংক শিগগির দেশে একটি ডিজিটাল ব্যাংক চালু করার পরিকল্পনা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার আজ এখানে এক অনুষ্ঠানে বলেছেন, ‘শীঘ্রই আমরা দেশে ডিজিটাল ব্যাংক চালু করব। আমরা খুব শীঘ্রই একটি অনলাইন রিয়েল-টাইম ক্রেডিট রেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছি।’ রাজধানীর একটি হোটেলে প্রথম ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট-২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড ‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।
১২:৪৩ এএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার
বঙ্গবন্ধু জাপান-বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্কের ভীত স্থাপন করেন :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান-বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্কের ভীত স্থাপন করেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই সম্পর্ক আরো দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
০৯:৫৩ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার




















































































