ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী     

বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে : তথ্যমন্ত্রী

বিএনপি আজ নব্য হানাদার হিসাবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
 

 

০৮:২৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার

বিএনপি-জামায়াত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের বিরোধিতার মধ্য দিয়ে বিএনপি-জামায়াত অপশক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়।

 

০৮:২১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিনী  ড. রেবেকা সুলতানা মহান বিজয় দিবস উপলক্ষে আজ বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন।

 

০৮:১৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
 

 

০৮:০৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৫৩তম বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উপকণ্ঠে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
 

 

০৮:০৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার

১৯৭৭ সালের হত্যাকান্ডের বিচার হওয়া উচিত : আইনমন্ত্রী

১৯৭৭ সালে জাপান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে যে নৃশংস হত্যাকান্ড ঘটানো হয়েছিল, তার বিচার অবশ্যই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

০১:২১ এএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার

যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের সকলকে বিচারের মুখোমুখি করা

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন,একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারী- যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।
 

 

০৬:০১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

জাতিসংঘের বিবৃতি নির্বাচন প্রতিহতকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্ভয়ে ভোটদানে জাতিসংঘের আহবানকে আমরা স্বাগত জানাই এবং এটি বিএনপি-জামায়াত, যারা নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে গেছে।

 

০৫:৫০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

শরিকদের বিজয়ের গ্যারান্টি দিতে পারবো না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শরিকদের কাউকে নির্বাচনে বিজয়ের গ্যারান্টি দিবে না আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হতে হবে।
 

 

০৫:৩৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

রেললাইন উপড়ে ফেলা বিএনপির সন্ত্রাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে:জয়

বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, রেললাইন উপড়ে ফেলা, রেলের ফিশপ্লেট খুলে ফেলা এবং ট্রেনের বগিতে আগুনবোমা নিক্ষেপের মাধ্যমে বিএনপির সন্ত্রাসের প্রতীকের হয়ে দাঁড়িয়েছে।
 

 

০২:৪৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

আগামীকাল মহান বিজয় দিবস

আগামীকাল মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।

 

০২:৩৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

দেশকে কখনোই পরাজিত শক্তির দোসরদের হাতে তুলে দেওয়া হবে না :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অগ্নিসংযোগকারি ও রেললাইনের ফিশপ্লেট উপড়ে ফেলার সঙ্গে জড়িতদের একাত্তরের পরাজিত শক্তির দোসর হিসেবে বর্ণনা করে দেশকে তাদের হাতে তুলে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

০৮:৪৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের নিষেধাঞ্জা সত্ত্বেও গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ

গাজায় ইসরায়েলি হামলার ব্যাপারে সংযম প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের আহবানে মিত্র দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বিরোধ এবং হোয়াইট হাউসের উপদেষ্টার জেরুজালেম সফর কর্মসূচীর মধ্যে ইসরায়েল বৃহস্পতিবার গাজায় বোমা হামলা চালিয়েছে।  
যুদ্ধ এখন তৃতীয় মাসে গড়িয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় বিমান ও স্থল হামলা শুরু করে। 

০৫:২১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি:তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বুদ্ধিজীবী হত্যা করেও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়েছে।
 

০৪:৫০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও দেশে ডালপালা মেলে আছে। মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলিয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।
 

১২:৩০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে আজ সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি  গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

১২:১৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

জাতির পিতা ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

১২:১০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের কর্মসূচিতে সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।
​​​​​​​

০৯:১৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

বিএনপি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্ঠিতে নেতৃত্ব দিয়ে আজকে তারেক রহমান বিএনপিকে একটি আন্ডারগ্রাউন্ড দলে, সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত করেছে। আর সেটার সামাজিক ও রাজনৈতিক যন্ত্রণা ভোগ করছে বিএনপির নেতা-কর্মীরা।

০৬:৩০ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
তিনি আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

০৫:০৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

হামাস’ ধ্বংসের দ্বারপ্রান্তে

হামাসকে ধ্বংস করার অভিযানে ফিলিস্তিনের এই গ্রুপটি ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ পৌঁছেছে বলে সতর্ক করার পর মঙ্গলবার গাজায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

০৪:২০ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না:

জোটের শরীকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের অস্বস্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০৪:১১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

কোভিড টিকা ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন তুলে ধরলেন মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ কাতারে ‘দোহা ফোরাম ২০২৩’-তে কোভিড-১৯ মহামারী চলাকালীন এবং এর আগে উভয় ক্ষেত্রেই টিকাদান প্রচেষ্টায় বাংলাদেশের অর্জন তুলে ধরেন।

১১:২৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রোববার

ভারত থেকে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আসবে

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে ভারত থেকে আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এলক্ষ্যে ভারতে বাংলাদেশ দূতবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় আজ চিঠি পাঠিয়েছে। এছাড়া দেশে যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রয় নিশ্চিত করতে কঠোর মনিটারিং করার জন্য সকল জেলা প্রশাসক নির্দেশ দেওয়া হয়েছে।
 

০৭:৪৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রোববার