ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৩৮৭

রাষ্ট্রপতি চার দিনের সফরে রোববার নিজ শহর পাবনা যাচ্ছেন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ জুন ২০২৪  

রাষ্ট্রপতি চার দিনের সফরে রোববার নিজ শহর পাবনা যাচ্ছেন

রাষ্ট্রপতি চার দিনের সফরে রোববার নিজ শহর পাবনা যাচ্ছেন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে চার দিনের সফরে রোববার তার নিজ শহর পাবনা যাবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন আজ বাসসকে বলেন, রাষ্ট্রপতি চার দিনের সফরে রোববার দুপুরে পাবনার উদ্দেশে রওনা হবেন। তিনি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন পেশাজীবী সংস্থার সঙ্গে মতবিনিময় সভা করবেন।
বাসসের পাবনা প্রতিনিধি আরও জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
জেলা প্রশাসন এ উপলক্ষে কঠোর নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
আগামী ১২ জুন রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত