ঢাকা, ২২ মার্চ, ২০২৬ || ৭ চৈত্র ১৪৩২
Breaking:
রাজধানীসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর     
২৬৬

রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪  

রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির


প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে  ‘সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৩’ পেশ করেছেন। 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বৈঠকে প্রধান বিচারপতি সুপ্রীম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, ইতোমধ্যে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে।

সুপ্রীম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি  বলেন, সুপ্রীম কোর্ট হলো বিচারপ্রার্থীদের সর্বশেষ ভরসাস্থল।

তিনি আশা করেন, প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার যৌক্তিক সময়ে নিশ্চিত করতে সক্ষম হবে।

এ সময় আপীল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও সচিবগণ উপস্থিত ছিলেন।বাসস








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত