ঢাকা, ২১ মার্চ, ২০২৬ || ৭ চৈত্র ১৪৩২
Breaking:
দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর        আগামীকাল পবিত্র ঈদুল ফিতর     
৩৩৩

রমজানে নতুন অফিস সময়সূচি নির্ধারণ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫  

রমজানে নতুন অফিস সময়সূচি নির্ধারণ

রমজানে নতুন অফিস সময়সূচি নির্ধারণ


আসন্ন পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৬ (২০২৫ সাল) সনের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।

নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস শুরু হবে সকাল ৯টায়। শেষ হবে বিকেল সাড়ে ৩টায়।

এছাড়া বেলা ১টা ১৫ মিনিট থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত