ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ || ৯ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী        ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প     
১৬৯৮

ভারতকে প্রথম ম্যাচের ফি’র ৮০ শতাংশই জরিমানা দিতে হবে

অনলাইন ডেক্স

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

ভারতকে প্রথম ম্যাচের ফি’র ৮০ শতাংশই জরিমানা দিতে হবে

ভারতকে প্রথম ম্যাচের ফি’র ৮০ শতাংশই জরিমানা দিতে হবে


আবারো জরিমানার মুখে পড়তে হলও ভারতকে। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে স্লো ওভার রেটে ম্যাচ ফির ৮০ শতাংশ কেটে নেয়ার ঘোষণা দেয় আইসিসি। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দুইবার জরিমানার মুখে পড়তে হয়েছিল কোহলিদের।


ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ৪ ওভার কম করায় ম্যাচ আম্পায়ার ক্রিস ব্রোড বিরাট কোহলির দলকে ম্যাচ ফির ৮০ শতাংশ কেটে নেয়ার ঘোষণা দেন।


নির্ধারিত সময়ের মধ্যে কোন দল ১ ওভার কম বল করলে অনুচ্ছেদ ২.২২ অনুযায়ী আইসিসি সেই দলের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে রাখতে পারে। সেই হিসেবে প্রথম ম্যাচে ভারত নির্ধারিত সময়ের মধ্যে ৪ ওভার করায় ৮০ শতাংশ জরিমানা গুনতে হলও বিরাট কোহলিদের।

এর আগে, টি-টোয়েন্টি সিরিজেও দুইবার জরিমানা গুনতে হয়েছিল ভারতকে। অথচ ২০১৪ সালের আগস্টের পর চলতি বছরের জানুয়ারি পর্যন্ত একবারও আইসিসি কর্তৃক কোন জরিমানার মুখে পড়তে হয়নি ভারতকে।


মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত