পাঁচ মামলায় ক্ষমা পেলেন সু চি
মুক্তআলো২৪.কম
মিয়ানমারে কারাবন্দি বেসামরিক নেত্রী অং সুচিকে পাঁচ ফৌজদারি মামলায় ক্ষমা করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আরো ১৪টি মামলা রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম মঙ্গলবার এ কথা জানিয়েছে।বুদ্ধিস্ট লেন্ট ডে উপলক্ষে সাত হাজারেরও বেশি বন্দীকে ক্ষমা করার অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হয়েছে।
সংবাদ মাধ্যমে আরো বলা হয়েছে, স্টেট এডমিনিস্ট্রেশান কাউন্সিলের চেয়ারম্যান সুচি কে ক্ষমা করেন।সুচি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন। বেশ কিছু অভিযোগের কারনে তার ৩৩ বছরের কারাদন্ড হয়েছে।
আইনী সূত্রে বলা হয়েছে, পাঁচটি মামলায় তাকে ক্ষমা করা হলেও আরো ১৪টি মামলা তার রিরুদ্ধে রয়েছে। ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না।
উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি সংঘাতপূর্ণ হয়ে ওঠে। এর ফলে ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি


























































