দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না : জামায়াত আমির
মুক্তআলো২৪.কম
দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না : জামায়াত আমির
দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের সেই অর্থ জনগণের কল্যাণে ফিরিয়ে আনা হবে।
শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কক্সবাজারকে একটি অপার সম্ভাবনাময় পর্যটন এলাকা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় এই সম্ভাবনার যথাযথ বিকাশ ঘটেনি। তার অভিযোগ, দুর্নীতিবাজদের লুটপাটের কারণেই কক্সবাজার পিছিয়ে পড়েছে।
জামায়াত আমির বলেন, কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সদর-রামু-ঈদগাঁও আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-২ আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে জেলা জামায়াতসহ ১১ দলীয় জোটের আঞ্চলিক, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

























































