ঢাকা, ২১ মার্চ, ২০২৬ || ৭ চৈত্র ১৪৩২
Breaking:
দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর        আগামীকাল পবিত্র ঈদুল ফিতর     
৪৯০

দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫  


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার দুদিনের সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাচ্ছেন। আগামী শুক্রবার সফরে শেষে দেশে ফিরবেন তিনি।
 

আজ বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এখন পর্যন্ত এ সম্পর্কে কোনো তথ্য নেই।

এর আগে গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এক ব্রিফিংয়ে বলেন, দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছেন।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত