কেপ ভার্দের কাছে অভিবাসীসহ নৌকাডুবি ; ৬০ জনের বেশি মৃত্যু
মুক্তআলো২৪.কম
কেপ ভার্দের কাছে অভিবাসীসহ নৌকাডুবি ; ৬০ জনের বেশি মৃত্যু
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জের কাছে সেনেগাল থেকে আসা একটি নৌকা ডুবিতে ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নৌকাটিতে অভিবাসীদের বহন করা হচ্ছিল। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি বলেন, এ নৌকাডুবির ঘটনায় ৬৩ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর প্রাণে বেঁচে যাওয়া ৩৮ জনের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে।
পুলিশ জানায়, পিরোগ নামে পরিচিত লম্বা কাঠের তৈরি এ নৌকা কেপ ভার্দিয়ান দ্বীপ স্যাল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে আটলান্টিক মহাসাগরে সোমবার শনাক্ত করা হয়।
মাছ শিকার করা স্পেনিশ জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কেপ ভার্দিয়ান কর্তৃপক্ষকে সতর্ক করে।এমসেহলি এএফপি’কে বলেন, জরুরি সেবা সংস্থার সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করেছে। অন্য ৫৬ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি


























































