ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী        ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন     
৩৫৮

‘আমরা সঠিক পথে রয়েছি’ : ব্লিঙ্কেনের বেইজিং সফরের পর বাইডেন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২০ জুন ২০২৩  


‘যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট জো বাইডেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের পর সোমবার ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘আমরা সঠিক পথে রয়েছি।’ এই সফরকালে ব্লিঙ্কেন চীনের শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাত করেন। খবর এএফপি’র।

ক্যালিফোনিয়ায় জলবায়ু বিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাইডেন বলেন, ব্লিঙ্কেন চীনের রাজধানী বেইজিং সফরকালে ‘একটি জটিল দায়িত্ব পালন’ করেছেন। ২০১৮ সালের পর কোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটি ছিল প্রথম চীন সফর।

প্রেসিডেন্ট আবারো বলেন, ‘আমরা এক্ষেত্রে সঠিক পথে রয়েছি।’

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত