ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৪২৪

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩  


সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে। 

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনায় বলা হয়, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় আগামীকাল শুক্রবার সকাল ১০টা হতে ভিভিআইপি অতিথিদের চলাচল শেষ না হওয়া পর্যন্ত রাস্তা বন্ধ অথবা রোড ডাইভারশন থাকবে। 
কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং এলাকা ও রোডসমূহ পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হল।
অনুষ্ঠান উপলক্ষে আগত গাড়িসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি), মলচত্ত্বর, পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, ফুলার রোড রাস্তার দুই পাশে, দোয়েল চত্বর ক্রসিং হতে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, নবাব আব্দুল গণি রোডের দুই পাশে এবং  দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে পার্কিং করা যাবে। 






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত