ঢাকা, ২৩ মার্চ, ২০২৬ || ৯ চৈত্র ১৪৩২
Breaking:
রাজধানীসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী        কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ     
৩০৮

সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪  


সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর  মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। আর ৭ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত