ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ || ১১ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী     
২৪২

সংসদের আগামী অধিবেশনেই শ্রম আইন পাস হবে: আইনমন্ত্রী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৪  

সংসদের আগামী অধিবেশনেই শ্রম আইন পাস হবে: আইনমন্ত্রী

সংসদের আগামী অধিবেশনেই শ্রম আইন পাস হবে: আইনমন্ত্রী


সংসদের আগামী অধিবেশনেই শ্রম আইন পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আজ শুক্রবার সকালে জেলার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

ড. মোহাম্মদ ইউনূসের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে মার্কিন ১২ সিনেটরদের এমন মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, “আমি যতটুকু জানি এবং মামলার কাগজপত্র দেখেছি, এতটুকু বলতে পারবো বিচারিক আদালতে সুষ্ঠুভাবে ধারা অনুযায়ী বিচার হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলবো না। যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা চাই না।”
তিনি  বলেন, যারা দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব। উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করবো।
আইনমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া)’র আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে সকালে আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন।
আখাউড়া রেলওয়ে স্টেশনে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

 

 

 

মুক্তআলো২৪.কম

 
 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত