ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৩৯৪

লাগামহীন দুর্নীতির মাধ্যমে বিএনপি-জামাত শাসনামলে সরকারি চাকুরি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩  

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়


প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাতের সর্বশেষ শাসনামলে ঘুষ এবং রাজনৈতিক আনুগত্যই ছিল সকল ধরনের সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে প্রধান যোগ্যতা, যেখানে মেধাবী শিক্ষার্থীদের কোন স্থান ছিল না।

নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে  তিনি  লিখেছেন, ‘‘এর ফলে চমৎকার শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও হাজারো মেধাবী শিক্ষার্থী দেশের সেবা করার জন্য কোন চাকুরি পায়নি’’

তিনি  উল্লেখ করেন, সম্প্রতি ৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল ঘোষণা করে পাবলিক সার্ভিস কমিশন ২৫২০ জন প্রার্থীকে  নিয়োগের জন্য সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মেধাবী শিক্ষার্থীদের একান্ত চাওয়া সকল ধরনের সরকারি চাকুরি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেছে।

কিন্তু অতীতে লাগামহীন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে নষ্ট করা হয়েছে।  ফেসবুকে দেওয়া এক ভিডিও  ক্লিপে  জয়  বলেন,‘‘আমরা পিছনে ফিরে তাকালে  দেখতে পাই  বিএনপি-জামাত শাসনামলে কি অভূতপূর্ব দুর্নীতির কুখ্যাত সব গল্প  খুঁজে  পাই, যার মাধ্যমে  নিয়োগ প্রক্রিয়াকে ধ্বংস করা হয়েছে।’








মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত