মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী
মুক্তআলো২৪.কম
মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মস্কোর ক্রোকাস সিটি হলে সংঘটিত সন্ত্রাসী হামলায় ১৩০ জনেরও বেশি লোক নিহত হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০২৪ সালের ২২শে মার্চ মস্কোর ক্রোকাস সিটি হলে কাপুরুষোচিত ও বিবেকহীন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, "এতগুলি নিরপরাধ লোকের প্রাণহানি ঘটায় আমি অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। "আমি নিহতদের বিদেহী আত্মার মুক্তির জন্য প্রার্থনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। "
শেখ হাসিনা এ হামলায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
এ ধরনের সন্ত্রাসী কর্মকা- সমগ্র মানব সভ্যতা ও এর মূল্যবোধের ওপর আঘাত উল্লেখ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি রাশিয়ার বন্ধুত্বপ্রতীম জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই কঠিন সময়ে আমরা রাশিয়ার পাশে আছি।"
তিনি আরো বলেন, "আমার সরকার সর্বদা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে এবং আমি এই ধরনের জঘন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করার অপেক্ষায় রয়েছি।"
শেখ হাসিনা তার সর্বোচ্চ বিবেচনা অব্যবাহত রাখার আশ্বাস ব্যক্ত করেছেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































